Ranji Trophy: প্রিয় ইডেনেই রানে ফিরলেন সূর্য, হরিয়ানার বিরুদ্ধে ম্যাচে সুবিধাজনক জায়গায় মুম্বই

রবিবারই কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে রানে ফিরেছিলেন রোহিত শর্মা, সোমবার ফর্মে ফিরলেন ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। লাল বলে, রঞ্জি ট্রফির ম্যাচে।

ইডেনে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই। প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন সূর্য। সোমবার দ্বিতীয় ইনিংসে রান পেলেন সূর্যকুমার। হরিয়ানার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৭০ রানের ইনিংস খেললেন। লাল বলের ক্রিকেট খেললেও আগ্রাসী মেজাজেই ব্যাট করতে থাকেন। মাত্র ৮৮ বল খেলেই ৭০ রান করেন। আরও একটু ধৈয্য দেখাতে পারলে অবশ্য শতরানও করতে পারতেন। সূর্য আটটি চার এবং দু'টি ছয় মেরেছেন।

গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ৪ ম্যাচের টি২০ সিরিজে ব্যাট হাতে ২৬ রান করেন সূর্যকুমার যাদব। মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতেও রান করতে পারেননি। ৫ ম্যাট খেলে ৩৮ রান সংগ্রহ করেন স্কাই।

শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে মাত্র ২৮ রান করেন সূর্যকুমার। এরপর রঞ্জির কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথম ইনিংসেও ব্যর্থ হন। ফলে চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু ইডেন তাঁকে খালি হাতে ফেরায় না, এই কথা ম্যাচ শুরুর আগেই জানিয়েছিলেন। ইডেনেই রানের আলোয় ফিরলেন সূর্য।

অন্যদিকে, শতরানের দুয়ারে অজিঙ্কা রাহানে। তিনি তৃতীয় দিনের শেষে ৮৮ রানে অপরাজিত আছেন। তবে চাপের প্রেসার কুকার থেকে দিনের শুরুতে মুম্বইকে বার করে আনলেন শার্দূল ঠাকুর। ৫৮ রানে ছয় উইকেট নিয়ে মু্ম্বইকে খেলায় ফেরালেন। হরিয়ানার ইনিংস শেষ হয়ে যায় ৩০১ রানে। ফলে প্রথম ইনিংস লিড নিয়ে সুবিধাজনক জায়গায় মুম্বই।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে মু্ম্বইয়ের স্কোর ৪ উইকেটে ২৭৮। ২৯২ রানের লিড নিয়ে নিয়েছে মুম্বই। ফলে সেমিফাইনালে উঠার পথে এক কদম এগিয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই দল।

এদিকে, আইপিএলের ম্যাচের জন্য মাঠ এবং পিচকে ভালো রাখতে চাইছে বিসিসিআই। এরফলে যে মাঠে আইপিএলের ম্যাচ হবে সেখানে রঞ্জি বাদ দিয়ে আরও কোনও ম্যাচ হবে না। এমনকি স্থানীয় ম্যাচ, লেজেন্ডস লিগ, সেলিব্রিটি ক্রিকেট লিগের ম্যাচ হবে না। এই মাঠের তালিকায় আছে ইডেনও। আইপিএলের দলের অনুশীলনের জন্যও মূল পিচ ও আউটফিল্ড ব্যবহার করতে দেওয়া যাবে না। ফলেে ইডেনে অনুশীলেন সমস্যা হতে পারে কেকেআরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+