Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ranji Trophy Final: উনাদকাট ও সাকারিয়ার আগুনে বোলিং, ইডেনে রঞ্জি ফাইনালে বাংলার ব্যাটিং বিপর্যয়

ইডেনে রঞ্জি ট্রফি ফাইনালে টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছে সৌরাষ্ট্র। চেতন সাকারিয়া ও জয়দেব উনাদকাটের দাপটে শুরু থেকেই চাপে বাংলা।

রঞ্জি ট্রফি ফাইনাল একপেশে হবে বলে মন্তব্য করেছিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। যদিও ইডেনের সবুজ উইকেটে টস হেরে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ল বাংলা। সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট ও চেতন সাকারিয়া প্রথম থেকেই ব্যাকফুটে ঠেলে দেন বাংলাকে। প্রথম ঘণ্টাতেই ৫ উইকেট হারায় বাংলা।

সুমন্তর অভিষেক

সুমন্তর অভিষেক

বাংলা দলে আজ দুটি পরিবর্তন আনা হয়। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলো সুমন্ত গুপ্তর। প্রদীপ্ত প্রামাণিকের জায়গায় প্রখম একাদশে ফিরেছেন আকাশ ঘটক। ভারতীয় টেস্ট দল থেকে রঞ্জি ফাইনাল খেলতে ছেড়ে দেওয়া হয়েছিল জয়দেব উনাদকাটকে। তিনি ফেরায় সৌরাষ্ট্র শক্তি বেড়েছে। ২০১৯-২০ মরশুমে জয়দেব উনাদকাটের নেতৃত্বেই সৌরাষ্ট্র রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল। এদিনও তিনিই সৌরাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন। টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় সৌরাষ্ট্র।

ইডেন বেল বাজালেন সম্বরণ

ইডেন বেল বাজালেন সম্বরণ

ইডেন বেল বাজিয়ে খেলার সূচনা করেন বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। ছিলেন ১৯৮৯-৯০ মরশুমের বাংলার রঞ্জিজয়ী দলের সদস্যরা। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও ছিলেন বাংলার রঞ্জিজয়ী দলে, এ ছাড়াও অরুণ লাল, ইন্দুভূষণ রায়, শরদিন্দু মুখোপাধ্যায় ও সিএবি আধিকারিকরা ইডেন বেল বাজানোর সময় উপস্থিত ছিলেন। বাংলা শেষবার রঞ্জি জিতেছিল ১৯৮৯-৯০ মরশুমে। সেবারও ইডেনেই হয়েছিল রঞ্জি ফাইনাল। সেই দলের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে এবারের রঞ্জি ফাইনাল দেখার জন্য।

বাংলার ব্যাটিং বিপর্যয়

বাংলার ব্যাটিং বিপর্যয়

প্রথম ওভারের পঞ্চম বলেই বাংলার ইনিংসে আঘাত হানেন জয়দেব উনাদকাট। চার বল খেলে কোনও রান না করে সাজঘরে ফেরেন অভিমন্যু ঈশ্বরন। ১ রানে বাংলার প্রথম উইকেট পড়ে। এরপর দ্বিতীয় ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে দুটি উইকেট তুলে নেন চেতন সাকারিয়া। বাংলার দ্বিতীয় উইকেটও পড়ে ১ রানে, ২ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলা। ৩ বলে ১ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন সুমন্ত। ২ বল খেলে কোনও রান না করেই জাজমেন্ট দিতে গিয়ে সাকারিয়ার বলে বোল্ড হয়ে যান সুদীপ ঘরামি। ৪.৫ ওভারে দলের ১৭ রানের মাথায় ১২ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক মনোজ তিওয়ারি। তিনি উনাদকাটের শিকার। ১৩তম ওভারের শেষ বলে অনুষ্টুপ মজুমদার (৩৫ বলে ১৬) চিরাগ জনির বলে কট বিহাইন্ড হন। ৩৪ রানে পাঁচ উইকেট হারায় বাংলা।

লড়াই চালাচ্ছেন শাহবাজ

লড়াই চালাচ্ছেন শাহবাজ

এরপর ব্যাটিং অর্ডারে তুলে নিয়ে আসা হয় অলরাউন্ডার আকাশ ঘটককে। কিন্তু সাকারিয়ার বলে ক্ষমার অযোগ্য শট খেলে নিজের উইকেটটি ছুড়ে দিয়ে এলেন তিনি। অকারণে পুল শট মারতে গিয়ে তিনি উনাদকাটের হাতে সহজ ক্যাচ দেন। ২১.৪ ওভারে ৬৫ রানের মাথায় বাংলার ষষ্ঠ উইকেটটি পড়ে। লড়াইয়ের মতো রানে পৌঁছতে এখন বাংলার ভরসা শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েলের জুটি।মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলার স্কোর ২৮ ওভারে ৬ উইকেটে ৭৮। শাহবাজ আহমেদ ৪৮ বলে ২৬ ও অভিষেক পোড়েল ১৭ বলে ৫ রানে অপরাজিত রয়েছেন। উনাদকাট ২টি মেডেন-সহ ৯ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। চেতন সাকারিয়া ৯ ওভার বল করেছেন, ২টি মেডেন, ২৮ রান খরচ করে নেন তিন উইকেট। চিরাগ জনির ৬ ওভারে ২টি মেডেন, ১১ রানে তিনি নেন ১ উইকেট।

(ছবি- সিএবি মিডিয়া ও পিটিআই)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+