রঞ্জিতে গুজরাতের বিরুদ্ধে বড় রান চায় বাংলা, রাহানে ও গায়কোয়াড়ের শতরানে, অসমে প্রথম দিনেই ২৫ উইকেট
আজ থেকে ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতের মুখোমুখি হলো বাংলা। তিন ব্যাটার অর্ধশতরান করলেও বাংলা এখনও পুরোপুরি চাপমুক্ত নয়।
টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছে গুজরাত। উইকেট থেকে খুব একটা ফায়দা তুলতে না পারলেও লাইন ও লেংথে অভ্রান্ত থেকে বাংলার রানের গতি নিয়ন্ত্রণেই রেখেছেন গুজরাতের বোলাররা।

প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৭২ ওভারে ৭ উইকেটে ২৪৪ রান। সুমন্ত গুপ্ত ৮টি চারের সাহায্যে ৭১ বলে ৫১ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন আকাশ দীপ (১৭ বলে ৯)। সুদীপ চট্টোপাধ্যায় ১২ বলে ৩ ও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৬১ বলে ২০ রান করেন।
সুদীপ কুমার ঘরামি ১২টি চারের সাহায্যে ৯০ বলে ৫৬ রান করেছেন। অনুষ্টুপ মজুমদার ১৪ বলে কোনও রান করতে পারেননি। অভিষেক পোড়েল ৯টি চারের সাহায্যে ৭১ বলে ব্যক্তিগত ৫১ রানে সাজঘরে ফিরেছেন। কামব্যাক ম্যাচে শাহবাজ আহমেদের অবদান ২১ বলে ২। সুরজ সিন্ধু জয়সওয়াল করেছেন ৩৮ বলে ২১ রান। এখনও ব্যাট করতে নামা বাকি মহম্মদ শামি ও ঈশান পোড়েলের।
বাংলা অন্তত তিনশো থেকে সাড়ে তিনশো তুলে প্রতিপক্ষকে চাপে রাখতে চাইবে। সিদ্ধার্থ দেশাই তিনটি, চিন্তন গজা ২টি এবং অর্জন নাগওয়াসওয়ালা ও বিশাল জয়ওয়াল ১টি করে উইকেট পান। রবি বিষ্ণোইকে এই ম্যাচে খেলাচ্ছে না মনন হিংরাজিয়ার নেতৃত্বাধীন গুজরাত।
চণ্ডীগড়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মহারাষ্ট্রের প্রখম ইনিংস ৩১৩ রানে শেষ হয়। ঋতুরাজ গায়কোয়াড় ১৬৩ বল খেলে ১৫টি চারের সাহায্যে ১১৬ রান করেন। মুম্বই হোম ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ৫ উইকেটে ২৫১ রান তুলেছে। তিনে নেমে অজিঙ্ক রাহানে ২৩৭ বলে ১১৮ রান করেন, ১৫টি চার মেরেছেন, তাঁকে আউট করতে পারেননি প্রতিপক্ষের বোলাররা। নামের পাশে আপাতত রয়েছে রিটায়ার্ড হার্ট।
তিনসুকিয়ায় অসম খেলছে সার্ভিসেসের বিরুদ্ধে। প্রথম দিনেই পড়ল ২৫ উইকেট। অসমের প্রথম ইনিংস শেষ হয় ১৭.২ ওভারে ১০৩ রানে। জবাবে ২৯.২ ওভারে ১০৮ রানে শেষ সার্ভিসেস। দ্বিতীয় ইনিংসে অসমের স্কোর আপাতত ২১ ওভারে ৫ উইকেটে ৫৬ রান।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications