Ranji Trophy:তৃতীয় দিনে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার, মুকেশের দাপটে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড বঙ্গ ব্রিগেডের
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার। দ্বিতীয় দিনে ব্যাকফুটে থাকলেও ম্যাচের তৃতীয় ঘুড়ে দাঁড়াল বাংলা। দ্বিতীয় দিনের শেষে যেখানেক ১ পয়েন্ট প্রাপ্তি হবে মনে করা হচ্ছিল সেখানে রবিবার খেলা শেষে ৩ পয়েন্ট প্রায় নিশ্চিত করে ফেলল বাংলা।
প্রথম ইনিংসে বাংলা অল্আউট হয়ে যায় ৩১১ রানে। জাবেব দ্বিতীয় দিনের শেষে উত্তরপ্রদেশ ৬৪ ওভারে তিন উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছিল। কিন্তু তৃতীয় দিনে বল হাতে জ্বলে উঠলেন শাহবাজ আহমেদ এবং মুকেশ কুমার। দুই বোলারের দাপচে ২৯২ রানই প্রথম ইনিংসে অলশআউট হয়ে গেল ইউপি, গুরুত্বপূর্ণ লিড তুলে নিল বাংলা। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর বিনা উইকেটে ১৪১। ফলে বিরাট কোনও অঘটন না ঘটলে বাংলা প্রথম ম্যাচ থেকে অন্তত ৩ পয়েন্ট পেতে চলেছে।

মুকেশের বিধ্বংসী বোলিংয়ের পর শুরু হয়ে শাহবাজের স্পিনের ভেল্কি। ভিপরাজ নিগম এবং যশ দয়াল অল্প রানেই ফিরলেন শাহবাজের বলে। মহম্মদ কাইফের বলে ০ রানে আউট হলেন আকিব খান। সিদ্ধার্থ যাদব শেষ পর্যন্ত লড়ে গেলেও মুকেশের বলেই ১২৭ বলে ৭৩ রান করে আউট হলেন। মুকেশ ও শাহবাজ চারটি করে উইকেট নিলেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে জমাট ইনিংস খেলছে বাংলা। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন সুদীর চট্টোপাধ্যায়। ১০৯ বলে ৫৯ রানে অপরাজিত আছেন সুদীপ। ঈশ্বরণ ৭৮ রানে অপরাজিত আছেন।
IND vs BAN: হায়দরাবাদ পুলিশের সাহায্য চাইছেন শান্ত! বাংলাদেশ হোয়াইটওয়াশ হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা
উত্তরপ্রদেশের বিরুদ্ধে টসে জিতে প্রথেম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলা অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। প্রথম ইনিংসে ১৬১ বেল ৯০ রান করে আউট হলেন সুদীপ ঘৱামি। তবে বাংলার জার্সিতে প্রত্যাবর্তনটা রঙিন করে রাখেন সুদীপ চট্টোপাধ্যায়। ২২৭ বলে ১১৬ রানের দুরন্ত একটা ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার এবং একটি ছক্কা।
চতুর্থ দিনে পুরো পয়েন্ট পাওয়া একটু কঠিন হতে পারে কারণ বড় রান স্কোর বোর্ডে না রেখে জয়ের জন্য ঝাঁপানোর ঝুঁকি বাংলা দল নেবে না। তবে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্টও কম নয়।












Click it and Unblock the Notifications