Ranji Trophy 2024-25: শ্রেয়স আইয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে শতরান পেলেন ৩ বছর পর, মুম্বইয়ের বড় লিড

Ranji Trophy 2024-25: শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন। ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে অনীহার কারণে।

ঈশান কিষাণ গতকাল ঝাড়খণ্ডের হয়ে শতরান করেছেন, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় এ দলেও জায়গা করে নিয়েছেন। এবার রঞ্জিতে শতরান পেলেন শ্রেয়স আইয়ার।

Ranji Trophy 2024-25

সরফরাজ খান বেঙ্গালুরু টেস্টে চাপের মুখে দুরন্ত শতরান হাঁকিয়ে আপাতত জায়গা পাকা করে নিলেন। লোকেশ রাহুল ব্যর্থ হয়েছেন। ফলে শুভমান গিল দলে এলে রাহুলের দলে থাকা নিয়ে সংশয়। ভারতীয় মিডল অর্ডারে যখন তীব্র প্রতিদ্বন্দ্বিতা, তখন রঞ্জি শতরান কিছুটা হলেও ভাসিয়ে রাখবে শ্রেয়সকে।

এই শতরানই যে অস্ট্রেলিয়া সফরে শ্রেয়সের জায়গা করে দেবে না, তা বলাই যায়। কিন্তু ভারতীয় দলে কামব্যাকের লড়াইয়ে কিছুটা আত্মবিশ্বাস সঞ্চয় করে নিলেন শ্রেয়স। সরফরাজ খান ভারতীয় দলে। তাঁর ভাই মুশিরও চোটের কারণে মাঠের বাইরে। তাতে অবশ্য মুম্বইয়ের ব্যাটিং অর্ডারে তেমন প্রভাব পড়ছে না।

মুম্বইয়ের শরদ পওয়ার ক্রিকেট আকাদেমির বিকেসি গ্রাউন্ডে মহারাষ্ট্রের বিরুদ্ধে খেলছে মুম্বই। টস জিতে ব্যাটিং নিয়েছিল মহারাষ্ট্র। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দল ১২৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে আজ ৪৪১ রানে শেষ হয় মুম্বইয়ের প্রথম ইনিংস।

গতকালই ১৭ বছরের আয়ুশ মাত্রে শতরান করেছিলেন। দিনের শেষে তিনি ১২৭ ও শ্রেয়স ৪৫ রানে অপরাজিত ছিলেন। ১২৩ রানে তৃতীয় উইকেট পড়েছিল মুম্বইয়ের। অধিনায়ক অজিঙ্ক রাহানে ৩১ রানে আউট হওয়ার পর পাঁচে ব্যাট করতে নেমেছিলেন শ্রেয়স। শ্রেয়স ও মাত্রের জুটিতে ২০০ রান ওঠে।

ওপেনার আয়ুষ মাত্রে ২২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৩২ বলে ১৭৬ রান করেন। শ্রেয়স ১৯০ বলে ১৪২ রানের ইনিংস খেললেন। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার ও চারটি ছয়। সূর্যকুমার যাদব অবশ্য ৭ রানের বেশি করতে পারেননি। শার্দুল ঠাকুর করেন ১২। হিকেশ ওয়ালুঞ্জ নেন ৬ উইকেট।

চলতি মরশুমে চেনা ছন্দে ছিলেন না শ্রেয়স। দলীপ ট্রফিতে তিনি ৬ ইনিংসে মাত্র ১৫৪ রান করেছিলেন। তার মধ্যে দুটি ইনিংসে শূন্য রানে আউট হন। ইরানি কাপের দুই ইনিংসে তাঁর রান ছিল ৫৭ ও ৮। গত সপ্তাহে বরোদার বিরুদ্ধে রঞ্জি ম্যাচে করেছিলেন ০ ও ৩০। ফলে এদিনের শতরান থেকে আত্মবিশ্বাসের রসদ খুঁজবেন শ্রেয়স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+