Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রঞ্জি ট্রফিতে ঈশান-মুকেশের দাপটে বরোদার বিরুদ্ধে চালকের আসনে বাংলা

রঞ্জি ট্রফির শুরুটা ভালোই করল বাংলা। অন্তত প্রথম দিনের শেষে বলাই যায় ম্যাচের রাশ এখন অভিমন্যু ঈশ্বরনের দলের হাতেই। বাংলার বোলারদের নিয়ন্ত্রিত ও দাপুটে বোলিংয়ে কটকের বরাবাটি স্টেডিয়ামে ১৮১ রানেই গুটিয়ে গেল বরোদার প্রথম ইনিংস। জবাবে দিনের শেষে বাংলা ১ উইকেট হারিয়ে তুলেছে ২৪ রান, অর্থাৎ আর ১৫৮ রান করলেই প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড এসে যাবে।

ঈশান-মুকেশের দাপটে বরোদার বিরুদ্ধে চালকের আসনে বাংলা

আজ টস জিতে বরোদাকে ব্যাট করতে পাঠান বাংলার অধিনায়ক ঈশ্বরন। এই ম্যাচে বাংলার হয়ে অভিষেক হলো উইকেটকিপার তথা ঈশান পোড়েলের ভাই অভিষেকের। অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে তিনি তিনটি ক্যাচ ধরেছেন। ১৫ ওভারে বরোদার ইনিংসে জোড়া আঘাত হানেন ঈশান পোড়েল। এই ওভারের প্রথম বলে বরোদার অধিনায়ক কেদার দেবধর (৩১) ঋত্ত্বিক চট্টোপাধ্যায়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তৃতীয় বলে ঈশান পোড়েল লেগ বিফোর আউটের মাধ্যমে প্যাভিলিয়নের রাস্তা দেখান প্রত্যুষ কুমার (০)-কে। ৪১ রানের মাথায় প্রথম দুটি উইকেট হারানোর পর ৮৩ রানে বরোদা ষষ্ঠ উইকেটটি হারায়। যদিও এরপর বিপর্যয় সামাল দেন উইকেটকিপার মিতেশ প্যাটেল ও ভার্গব ভাট। ক্রুণাল পাণ্ডিয়া সাত বলে মাত্র ৬ রান করে আকাশ দীপের শিকার হন।

ঈশান-মুকেশের দাপটে বরোদার বিরুদ্ধে চালকের আসনে বাংলা

৫৪.২ ওভারে ১৮১ রানে গুটিয়ে যায় বরোদা। ১০৬ বলে সর্বাধিক ৬৬ মিতেশের। ৪৭ বলে ৩০ করে অপরাজিত থাকেন ভার্গব ভাট। বাংলার বোলারদের মধ্যে সফলতম ঈশান পোড়েল। ১৪ ওভারে তিনটি মেডেন-সহ ৪০ রানের বিনিময়ে চার উইকেট দখল করেছেন। মুকেশ কুমার ১৬.২ ওভারে ৫টি মেডেন-সহ ৩৩ রানে ৩ উইকেট নেন। আকাশ দীপ ১৫ ওভারে ১টি মেডেন-সহ ৬৩ রানে ২ উইকেট নিয়েছেন। শাহবাজ আহমেদ ৭ ওভারে ৩০ রানে ১ উইকেট দখল করেন।

ঈশান-মুকেশের দাপটে বরোদার বিরুদ্ধে চালকের আসনে বাংলা

বাংলা দিনের শেষে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ২৪। পঞ্চম ওভারের শেষ বলে লুকমান মেরিওয়ালার বলে কট বিহাইন্ড হন অভিমন্যু ঈশ্বরন। একটি চারের সাহায্যে ১৭ বলে ৪ রান করেছেন বাংলার অধিনায়ক। সুদীপ ঘরামি ১১ ও সুদীপ চট্টোপাধ্যায় ৯ রানে অপরাজিত রয়েছেন। বোলাররা নিজেদের দায়িত্ব দারুণভাবে পালন করেছেন। এবার বাকিটা বাংলার ব্যাটারদের দিকে। অনুষ্টুপ মজুমদার এবং রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির দিকে থাকবে বিশেষ নজর।

(ছবি- সিএবি মিডিয়া)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+