Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL vs PSL: এ কী কাণ্ড! পিএসএলের আসরে আইপিএলের প্রচার রামিজ রাজার, ভাইরাল ভিডিও

IPL vs PSL: পাকিস্তান ফের অস্বস্তি পড়ল। পাকিস্তানের ক্রিকেট কর্তা থেকে সংবাদমাধ্যমের একাশ বারবার আইপিএলের সঙ্গে পিএসএলের তুলনা টানছেন।

যদিও দুটি টুর্নামেন্টের গুরুত্ব, জাঁকজমকের বিস্তর ফারাক। আকাশ-পাতালের মতো। তারই মধ্যে এবার অস্বস্তি বাড়ালেন রামিজ রাজা। যিনি ধারাভাষ্যকার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান পদেও ছিলেন।

IPL vs PSL

পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে আগেই ক্রিকেটাররা সাফ জানিয়েছিলেন, আইপিএলের সঙ্গে পিএসএল তো কোন ছাড়, বিশ্বের বাকি ফ্র্যাঞ্চাইজি লিগগুলিও অনেক পিছিয়ে। এমনকী পাকিস্তানের ক্রিকেটাররাও বলেছিলেন, পিএসএলের প্রতি সকলে আকৃষ্ট হবেন যখন ক্রিকেটের মানের উন্নতি ঘটবে।

আইপিএলে চান্স না পাওয়া বিদেশিদের নিয়ে হচ্ছে পিএসএল। তাতেও মানুষের আগ্রহ নেই। সম্প্রতি দেখা গিয়েছিল, পিএসএল ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়ে জনৈক দর্শক মোবাইলে দেখছেন আইপিএলের ম্যাচ। এমনকী দর্শকদের মাঠমুখী করতে সস্তার বাইক দিয়ে লাকি ড্র-ও হচ্ছে।

বিশ্বের তাবড় বিশেষজ্ঞ, ধারাভাষ্যকাররা আইপিএলের আসরে হাজির রয়েছেন। যদিও পাকিস্তানের সকলেরই আইপিএলের আসরে নো এন্ট্রি। স্বাভাবিকভাবেই রামিজ রাজার মনেও বোধ হয় আইপিএলে কমেন্ট্রি না করতে পারার দুঃখ রয়েছে। সেটাই এবার সামনে চলে এলো।

গতকাল ছিল মুলতান সুলতানস ও লাহোর কলন্দরসের ম্যাচ। সেই ম্য়াচেই সেরা ক্যাচের পুরস্কার পান জশ লিটল। আয়ারল্যান্ডের এই ক্রিকেটার গত বছরও আইপিএলে খেলেছেন। কিন্তু এবার তিনি নিলামে দল পাননি। ফলে পাকিস্তান সুপার লিগ খেলছেন।

লিটলকে পুরস্কার নিতে ডাকার সময়েই ভুল করে বসেন রামিজ রাজা। পিএসএলের স্পনসর এইচবিএল। ফলে সেরা ক্যাচের পুরস্কার যখন লিটল নিতে যান তখন টুর্নামেন্টের নামে গোলমাল করে বসেন রামিজ। এইচবিএল পিএসএল বলার পরিবর্তে তিনি বলে বসেন এইচবিএল আইপিএল। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফের পিএসএল হাসির খোরাক হলো বিশ্ব ক্রিকেটের সামনে।

সেই সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাঁরা হাজির ছিলেন তাঁদের সঙ্গে সকলেই রামিজের কথায় অবাক হয়ে যান। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের একাংশ রামিজের ক্ষমা চাওয়ার দাবিও জানাচ্ছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+