IPL 2022: চলতি আইপিএলে প্রথম শতরানটি করলেন বাটলার, মুম্বইয়ের বিরুদ্ধে জসের জোশের রেকর্ড কেমন?

চলতি আইপিএলে প্রথম শতরানটি এলো রাজস্থান রয়্যালস ওপেনার জস বাটলারের ব্যাট থেকে। আজ মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ৮ উইকেটে ১৯৩ রান করেছে। তার মধ্যে বাটলারেরই ৬৮ বলে ১০০। ১৮.৫ ওভারে জস বাটলারের বলে তিনি বোল্ড হলে রাজস্থান রয়্যালসের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৮৪। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ পাঁচটি ইনিংসে বাটলারের স্কোর রীতিমতো চমকপ্রদ। এদিন বাটলারের স্ট্রাইক রেট ১৪৭.০৫।

বিস্ফোরক বাটলার

বিস্ফোরক বাটলার

এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জস বাটলার ৬৬ বলে শতরান পূর্ণ করেন। পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩২ বলে ৫০ রান পূর্ণ করেছিলেন। সবমিলিয়ে তাঁর এদিনের ইনিংসে রয়েছে ১১টি চার ও পাঁচটি ছয়। অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ওঠে ৫০ বলে ৮২ রান। তার মধ্যে বাটলারের অবদান ২৯ বলে ৪৯। এরপর শিমরন হেটমায়ারের সঙ্গে তাঁর জুটিতে ওঠে ২৪ বলে ৫৩ রান।

মুম্বইয়ের বিরুদ্ধে চওড়া ব্যাট

মুম্বইয়ের বিরুদ্ধে চওড়া ব্যাট

আজকের শতরানের আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জস বাটলারের শেষ পাঁচটি ইনিংস এরকম- ৮ বলে ৬, ৫৩ বলে অপরাজিত ৯৪, ৪৩ বলে ৮৯, ৪৪ বলে ৭০ এবং ৩২ বলে ৪১। অর্থাৎ দেখা যাচ্ছে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চওড়া হয়ে ওঠে বাটলারের ব্যাট। আজকের ম্যাচের আগে পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ৫ ইনিংসে বাটলার ৩০০ রান করেছেন ৭৫ গড় ও ১৬৬.৬৭ স্ট্রাইক রেট রেখে। এদিন ৬৭তম আইপিএল ম্যাচ খেলছেন বাটলার। ৬৬ ইনিংসে ৮ বার অপরাজিত থেকে তিনি ২১০৩ রান করেছেন। সর্বাধিক ১২৪। গড় ৩৬.২৫, স্ট্রাইক রেট ১৪৯.৩৬। ২০৮টি চার ও ৯৮টি ছক্কা হাঁকিয়েছেন।

তিন ইনিংসে দ্বিতীয় শতরান

তিন ইনিংসে দ্বিতীয় শতরান

চলতি আইপিএলে এদিন দ্বিতীয় শতরানটি পেলেন জস বাটলার। শেষ তিনটি আইপিএল ইনিংসে দ্বিতীয় শতরান। গত বছর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়েই বাটলার আইপিএলে নিজের শতরানটি হাঁকিয়েছিলেন। সেই ম্যাচে ৬৪ বলে ১২৪ রান করেছিলেন তিনি। শতরানের পর বাটলার বলেন, দারুণ অনুভূতি দলের জন্য অবদান রাখতে পেরে। মুম্বই ইন্ডিয়ান্স সব সময়ই আমার বিরুদ্ধে জসপ্রীত বুমরাহকে আক্রমণে নিয়ে আসে। তিনি বিশ্বের অন্যতম সেরা বোলার। তবে শেষের দিকে একটু মন্থর হয়ে পড়ায় হতাশ লাগছিল। এই সময় হেটমায়ারের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন বাটলার।

আইপিএলের এলিট লিস্টে

আইপিএলের এলিট লিস্টে

আইপিএলে দুটি করে শতরানকারীদের তালিকায় এদিন নাম উঠল বাটলারের। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ৬টি শতরান রয়েছে ক্রিস গেইলের। বিরাট কোহলি এখনও অবধি ৫টি শতরান পেয়েছেন। শেন ওয়াটসন চারটি, সঞ্জু স্যামসন ও এবি ডি ভিলিয়ার্স আইপিএলে তিনটি করে শতরান পেয়েছেন। জস বাটলার এদিন আইপিএলে দ্বিতীয় শতরানটি পেলেন। আইপিএলে ২টি করে শতরান রয়েছে শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, লোকেশ রাহুল, ব্রেন্ডন ম্যাকালাম, বীরেন্দ্র শেহওয়াগ, মুরলী বিজয়,ডেভিড ওয়ার্নার, বেন স্টোকস, হাসিম আমলা ও অ্যাডাম গিলক্রিস্টের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+