IPL 2022: কলকাতার বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলে মুখ খুললেন নাইটদের বাতিল ঘোড়া

IPL 2022: কলকাতার বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলে মুখ খুললেন নাইটদের বাতিল ঘোড়া

চলতি আইপিএল-এর প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর দারুণ ভাবে প্রত্যাবর্তন ঘটিয়েছে কেন উইলিয়ামসনের দল। পর পর তিন ম্যাচ জিতে ফের নিজেদজের মজবুত জায়গায় নিয়ে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। গত ম্যাচে শুক্রবার কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে পরাজিত করেছেন নিজামের শহরের দল।

IPL 2022: কলকাতার বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলে মুখ খুললেন নাইটদের বাতিল ঘোড়া

সানরাইজার্সের এই জয়ের নেপথ্যে প্রধান অবদান রয়েছেন রাহুল ত্রিপাঠীর। প্রাক্তন নাইট তারকা প্রাক্তন দলের বিরুদ্ধে ৩৭ বলে ৭১ রানের ইনিংস খেলেন। তাঁর ব্যাটিং বিস্ফোরণে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে তখন শুধু গগনে ভাসছে বল। ত্রিপাঠীর বিরুদ্ধে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেনি কেকেআর-এর কোনও বোলার। ৪টি চার এবং ৬টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। ত্রিপাঠীর এই ঝোড়ো ইনিংসের সৌজন্যেই নাইটদের ২.১ ওভার বাকি থাকতে ৭ উইকটে পরাজিত করে টম মুডির ছেলেরা।

আইপিএল-এ পুরনো ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে এই বিস্ফোরক ইনিংস খেলতে পেরে বেশ খুশি এই ডান হাতি ব্যাটসম্যান। ম্যাচের সেরার পুরস্কারের ভূষিত হওয়া ত্রিপাঠী বলেন, "আজকে নিজের খেলা আমি বেশ উপভোগ করেছি। কেকেআর-এর সঙ্গে কাটানো সময় বিশেষ ছিল। আজও বিশেষ সময় কাটালাম কেকেআর-এর সঙ্গে। একটা সময় থাকে যেখানে পরিস্থিতি কঠিন হয়ে যায় কিন্তু আমি পরিশ্রমে বিশ্বাস করি এবং ভাল সময়গুলো উপভোগ করি। ব্যাটিং করতে আসার আগে একটা অস্থিরতা কাজ করছিল কিন্তু আমি খুশি এই রকম একটা ইনিংস খেলতে পেরে।"

২০২০ এবং ২০২১ আইপিএল-এ নাইট রাইডার্সের জার্সিতে প্রতিনিধিত্ব করেছিলেন রাহুল ত্রিপাঠী। নাইটদের হয়ে ২৮ ম্যাচে ৬০০ রানর বেশি এসেছিল তাঁর ব্যাট থেকে। এই দুই বছরেই কেকেআর-এর সঙ্গে মানসিক বন্ধন তৈরি হয়ে গিয়েছিল বলেও জানিয়েছিলেন ত্রিপাঠী। যদিও মহানিলামের আগে তাঁকে ছেড়ে দেয় কেকেআর। ৮ কোটি ৫০ লক্ষ টাকায় নিলাম থেকে রাহুল ত্রিপাঠীকে তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আক্যাপড প্লেয়ার হিসেবে আইপিএল-এ সর্বাধিক রানের মালিক রাহুল ত্রিপাঠী। ৬৫ ম্যাচে ১৫০০ রান করেছেন তিনি।

রাহুলের এই বিস্ফোরক ইনিংসের পর তাঁর প্রশংসা শোনা যায় ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানের গলায়। তিনি বলেন, "প্রতি বছর আইপিএল-এ রাহুল ত্রিপাঠী আসে এবং নিস্তবদ্ধতার সঙ্গে নিজের কাজটা করে। আনক্যাপড ব্যাটরদের মধ্যে সব থেকে বেশি প্রভাবিত করেছে ও।"

কেকেআর-এর বিরুদ্ধে এই ম্যাচ জিতে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবলে সপ্তমস্থানে রইল সানরাইজার্স হায়দরাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+