Samit Dravid: ঘরোয়া ক্রিকেটের পর জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে সুযোগ পেলেন দ্রাবিড় পুত্র
কয়েক মাস আগেই ভারতীয় সিনিয়র দলের কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছেন রাহুল দ্রাবিড়। এবার ভারতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিলেন দ্রাবিড় পুত্র সমিত। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়ার পর এবার জাতীয় দলেও সুযোগ পেয়ে গেলেন দ্রাবিড় পুত্র।
অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে সুযোগ পেলেন সমিত দ্রাবিড়। একদিনের সিরিজ এবং দুটি চারদিনের ম্যাচে জন্যই তাঁকে নির্বাচিত করা হয়েছে। এই সিরিজে যথাক্রমে পুদুচেরি এবং চেন্নাইতে তিনটি একদিনের এবং দুটি চার দিনের ম্যাচ হবে। একদিনের সিরিজে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলকে নেতৃত্ব দেবেন মহম্মদ আমান আর চার দিনের ম্যাচগুলিতে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন সোহম পটবর্ধন।

তিন ম্যাচের একদিনের সিরিজ ২১,২৩,২৬ সেপ্টেম্বর পুদুচেরিতে অনুষ্ঠিত হবে এবং ভারতের উত্তর প্রদেশের মহম্মদ আমান নেতৃত্ব দেবেন। একদিনের সিরিজ শেষ হওয়ার পর ৩০ সেপ্টেম্বর থেকে চারদিনের ম্যাচ শুরু হবে। দুটি চার দিনের ম্যাচ হবে চেন্নাইতে। চারদিনের ম্যাচগুলিতে মধ্যপ্রদেশের সোহম পটবর্ধনের ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন।
শনিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এই দুই সিরিজের জন্যেযে দল ঘোষণা করা হয়েছে তাতে বড় চমকের নাম দ্রাবিড় পুত্র। সমিত, একজন পেস-বোলিং অলরাউন্ডার, বর্তমানে বেঙ্গালুরুতে চলতি মহারাজা টি২০ ট্রফিতে মহীশূর ওয়ারিয়র্সের হয়ে খেলছেন।চলতি মহারাজা টি-২০ ট্রফিতে এখনও ৯টি ম্যাচ খেলেছে মাইসোর ওয়ারিয়র্স। তার মধ্যে ৫টি জয় ও ৪টিতে হারের মুখ দেখেছে সমিতের দল। ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিনে মাইসোর ওয়ারিয়র্স। মহারাজা টি-২০ ট্রফিতে মাইসোর ওয়ারিয়র্সের হয়ে টানা ৭ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সমিত।
Rahul Dravid's son Samit has been selected for India's U19 squad against Australia U19 for the 4 day series. pic.twitter.com/VBJwwiunO4
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 31, 2024
টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ স্কোর আসে গুলবার্গা মিস্টিক্সের বিপক্ষে যেখানে তিনি চারটি চার ও একটি ছক্কার সাহায্যে ৩৩ (২৪) রান করেন। বাংলা থেকে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে সুযোগ পেয়েছেন যুধাজিৎ গুহ।
একদিনের সিরিজের জন্য ভারতের অনুর্ধ্ব-১৯ দল: রুদ্র প্যাটেল , সাহিল পারখ, কার্তিকেয়, মহম্মদ আমান , কিরণ চোরমলে , অভিজ্ঞান কুন্ডু , হরবংশ সিং পাঙ্গালিয়া , সমিত দ্রাবিড়, যুধাজিৎ গুহ সমর্থ এন, নিখিল কুমার , চেতন শর্মা , হার্দিক রাজ , রোহিত রাজাওয়াত , মহম্মদ এনান
চার দিনের দুটি ম্যাচের জন্য ভারতের অনুর্ধ্ব-১৯ দল: বৈভব সূর্যবংশী , নিত্য পান্ড্য , বিহান মালহোত্রা , সোহম পাটবর্ধন , কার্তিকেয় কে পি , সামিত দ্রাবিড়, অভিজ্ঞান কুন্ডু , হরবংশ সিং পাঙ্গালিয়া , চেতন শর্মা , সমর্থ এন , আদিত্য রাওয়াত , নিখিল কুমার , আনমোলজিৎ সিং , আদিত্য সিং , মহম্মদ এনান
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications