ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ রাহুল দ্রাবিড়, সিরিজ জেতার পর ভারতীয় ড্রেসিংরুমের মেজাজ দেখুন

ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ডিয়া যেভাবে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতিয়েছেন তাতে প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার থেকে শুরু বিশেষজ্ঞ, সকলেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। এই দুই ক্রিকেটারের উচ্ছ্বসিত প্রশংসা শোনা গিয়েছে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের গলাতেও। সিরিজ জয়ের পর ড্রেসিংরুমের মেজাজের যে ভিডিও বিসিসিআই পোস্ট করেছে তা ইতিমধ্যেই ভাইরাল।

অনবদ্য জুটি

অনবদ্য জুটি

ম্যানচেস্টারে তৃতীয় একদিনের ম্যাচ তথা সিরিজ জেতার জন্য ভারতের দরকার ছিল ২৬০ রান। ৭২ রানের মধ্যে আউট হয়ে গিয়েছিলেন শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। এরপর দলের হাল ধরে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন হার্দিক পাণ্ডিয়া ও ঋষভ পন্থ। হার্দিক শেষ অবধি থাকতে না পারলেও ঋষভ পন্থ একদিনের আন্তর্জাতিকে নিজের প্রথম শতরান হাঁকিয়ে অপরাজিত থেকে দলকে সিরিজ জেতান। ১১৩ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন পন্থ। ৫৫ বলে ৭১ রানের ইনিংস খেলেন হার্দিক। পন্থের রিভার্স স্য়ুইপ ভারতের জয় নিশ্চিত করে দেয় ৪২.১ ওভারে। অনেকে পন্থ ও হার্দিকের এই ইনিংসকে তুলনা করছেন ২০০২ সালে ন্য়াটওয়েস্ট ফাইনালে মহম্মদ কাইফ ও যুবরাজ সিংয়ের জুটির সঙ্গে। এই শতরান আজীবন মনে রাখবেন বলে জানিয়েছেন পন্থ।

পন্থের ব্যাটে সিরিজ জয়

পন্থের ব্যাটে সিরিজ জয়

হার্দিক যখন চারে নামা পন্থের সঙ্গে জুটি বাঁধেন তখনও একটু এদিক-ওদিক হলেই ভারতকে পরাজয়ের মুখও দেখতে হতো পারতো। কিন্তু মাথা ঠাণ্ডা রেখে দলকে লক্ষ্যের দিকে নিয়ে যেতে থাকেন হার্দিক ও পন্থ। তাঁদের জুটিতে ওঠা ১৩৩ রানই ফারাক গড়ে দেয়। প্রথমদিকে আগ্রাসী ছিলেন হার্দিক। পরে হাত খোলেন পন্থ। শেষের দিকে ডেভিড উইলিকে এক ওভারের পরপর পাঁচটি চারও মারেন ভারতের উইকেটকিপার। মহেন্দ্র সিং ধোনির অভাব মেটাতে পন্থ পারবেন বলে আশা করছে দেশের ক্রিকেট মহল। চাপের মুখে এই দুই ক্রিকেটার যেভাবে দলের জয় নিশ্চিত করতে ভূমিকা নিলেন তার প্রশংসা করেছেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়।

হেড কোচের সার্টিফিকেট

হেড কোচের সার্টিফিকেট

দ্রাবিড়ের কথায়, যেভাবে হার্দিক ও ঋষভ খেলেছেন তা অসাধারণ। চাপের মুখে যেভাবে তাঁরা সিরিজ জয় নিশ্চিত করেছেন তা সত্যিই খুব ভালো বিষয়। হার্দিক ও পন্থের ইনিংস গোটা দলের হৃদয় জয় করে নিয়েছে বলেও জানিয়েছেন দ্রাবিড়। বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের বোলারদেরও প্রশংসা করেছেন তিনি। সিরিজ নির্ণায়ক ম্যাচে ব্যাট হাতে ৭১ রানের ইনিংস খেলার আগে হার্দিক চার উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের কোমর ভেঙে দিয়েছিলেন।

হার্দিককে নিয়ে

হার্দিককে নিয়ে

হার্দিকের বোলিংয়ের প্রশংসা করেছেন দ্রাবিড়। তিনি বলেন, হার্দিক বল হাতেও অনবদ্য! যেভাবে তিনি বোলিং করেছেন তাও অতুলনীয়। উইকেট ভালো ছিল। সেখানে ইংল্যান্ডকে ২৬০ রানে বেঁধে ফেলা প্রশংসনীয়। প্রথমদিকে আমরা কয়েকটি উইকেট তুলে নিয়েছিলাম। এরপর তাদের একটা পার্টনারশিপ হয়। কিন্তু আমাদের ট্যাকটিক্স ও স্ট্র্যাটেজি খুব ভালো ছিল। দলের পরিকল্পনার সফল প্রয়োগের কৃতিত্ব বোলারদের এবং অধিনায়কের। সঠিক জায়গায় ফিল্ডার রেখে শর্ট বল করার কৌশলেই যে সাফল্য নিশ্চিত হওয়ার পথ সুগম হয়, সে কথাও উঠে এসেছে দ্রাবিড়ের বক্তব্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+