আবেগঘন ভাইরাল টুইটে কাতর আবেদনেই কাজ, স্পনসর পেলেন রায়ান বার্ল
সোশ্যাল মিডিয়ার সৌজন্যেই মিটল সমস্যা। কাতর আবেদন জানিয়ে আবেগঘন টুইট ভাইরাল হতেই ২৪ ঘণ্টার মধ্যেই মিলল সমস্যা সমাধানের রাস্তা। জিম্বাবোয়ের অলরাউন্ডার রায়ান বার্লকে স্পনসর করতে এগিয়ে এলো বিশ্বের নামি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পুমা।

সদ্য দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলেছে জিম্বাবোয়ে। টি ২০ ও টেস্ট সিরিজে পাকিস্তানের কাছে হারলেও দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে পাকিস্তানকে ১৯ রানে হারিয়েছিল জিম্বাবোয়ে। যেভাবে সিরিজ হেরেছে জিম্বাবোয়ে তাতে উন্নতির কোনও লক্ষণ না থাকায় প্রবল সমালোচিতও হতে হয়েছে ক্রিকেট মহলের কাছ থেকে। তবে জিম্বাবোয়ে ক্রিকেটারদের কঠিন সংগ্রামের কাহিনি গতকালই সামনে আসে দলের মিডল অর্ডার ব্যাটসম্যান তথা অলরাউন্ডার রায়ান বার্লের টুইটে।
Time to put the glue away, I got you covered @ryanburl3 💁🏽 https://t.co/FUd7U0w3U7
— PUMA Cricket (@pumacricket) May 23, 2021
বার্লের টুইটে দেখা গিয়েছে কিছু ছেঁড়া জুতোর ছবি। যেগুলি নিজেদেরই সেলাই করতে হচ্ছে জিম্বাবোয়ের ক্রিকেটারদের! রায়ান বার্ল টুইটে সেই ছবি পোস্ট করে জানতে চেয়েছেন, কোনও স্পনসর পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। যাতে এভাবে ছেঁড়া জুতোকে প্রতিটি সিরিজের আগে আঠা দিয়ে জুড়ে বা সেলাই করে মাঠে নামতে না হয়। এই টুইট দেখে অনেকেই দায়ী করতে থাকেন আইসিসি-কেও।
I can’t wait to join the @pumacricket team! Thanks so much for reaching out 🤗 https://t.co/AJEPH6zONn
— Ryan Burl (@ryanburl3) May 23, 2021
এরপর এদিনই আনুষ্ঠানিকভাবে পুমা জানিয়ে দেয়, আঠা দূরে সরিয়ে রাখা যেতেই পারে। কারণ বার্লকে পুমা স্পনসর করবে। তাঁর টুইটে সমস্যা যে এত দ্রুত মিটবে তা কল্পনাতে ছিল না রায়ান বার্লের। তিনি এই সুখবর পেয়েই টুইটে লেখেন, পুমা টিমের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। পুমাকে ধন্যবাদ।
I am so proud to announce that I’ll be joining the @pumacricket team. This is all due to the help and support from the fans over the last 24 hours. I couldn’t be more grateful to you all. Thanks so much @PUMA
— Ryan Burl (@ryanburl3) May 23, 2021
এটা সম্ভব হলো গত ২৪ ঘণ্টায় ক্রিকেটপ্রেমীদের কাছে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি তারই ফলে। সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জিম্বাবোয়ের হয়ে তিনটি টেস্ট, ১৮টি একদিনের আন্তর্জাতিক ও ২৫টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন বার্ল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি খেলেছেন চট্টগ্রামের হয়ে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications