জেনে নিন কলকাতা বনাম পঞ্জাব ম্যাচে কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে

প্রথম একাদশে কী চমক রাখতে পারে কলকাতা-পঞ্জাব, জেনে নিন।

ইন্দোরে হোলকার স্টেডিয়ামে আজ কিংস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। দু'টি দলের দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে কলকাতাকে।

জেনে নিন কলকাতা বনাম পঞ্জাব ম্যাচে কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে

এমনিতেই পর পর ম্যাচ হেরে ব্যকফুটে কেকেআর। অতীত ভুলে, এই ম্যাচে নতুন ভাবে ঝাঁপাতে চাইছে দীনেশ কার্তিকের দল।

এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে মাত্র ৫টি ম্যাচে জয়ের মুখে দেখেছে কেকেআর। হার ৬টি ম্যাচে। ১১ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চমস্থানে রয়েছে নাইট বাহিনী।

ফলে এই ম্যাচ থেকে জয় না তুলতে পারলে প্লে-অফের রাস্তাটা অনেকটাই কঠিন হয়ে যাবে কলকাতার কাছে।

কলকাতা টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এই ম্যাচে টম কুরানের পরিবর্তে প্রথম একাদশে ফিরতে পারেন মিচেল জনসন।

অন্য দিকে, কেকেআর এর মতো মাস্ট উইন ম্যাচ না হলেও, এই ম্যাচ থেকে জয় প্রয়োজন পঞ্জাবেরও। কারণ ঘরের মাঠে হারলে তা পরবর্তী সময় বিপদে ফেলতে পারে পঞ্জাবকে।

১০ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয়স্থানে রয়েছে প্রীতি জিন্টার দল। জয় ৬টি ম্যাচে এবং হার ৪টি ম্যাচে। এই পরিস্থিতিতে কিন্তু একটি ম্যাচে হার মানেই নিজের জায়গা নিয়ে টানাটানি শুরু হয়ে যাওয়া। লিগ টেবিলের চিত্রটা বেশ ভালোই জানেন পঞ্জাবের মেন্টর বীরেন্দ্র শেহওয়াগ। তাই কলকাতার বিরুদ্ধে জিতে নিজেদের জায়গাটা আরও পোক্ত করে নিতে চায় কিংস ইলেভেন পঞ্জাব। এই ম্যাচে দলে একটি পরিবর্তন আনতে পারে কিংস ইলেভেন পঞ্জাব। আকাশদ্বীপ নাথের পরিবর্তে প্রথম একাদশে ফিরতে পারেন যুবরাজ সিং।

এক ঝলকে দেখে নিন আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ।

কিংস ইলেভেন পঞ্জাব:

ক্রিস গেইল, কেএল রাহুল, করুণ নায়ার, যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, মার্কস স্টইনিস, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, অ্য়ান্ডু টাই, মোহিত শর্মা, মুজিব উর রহমান

কলকাতা নাইট রাইডার্স:

ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, শুভমন গিল, নীতিশ রানা, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, মিচেল জনসন, পিযূষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধা কৃষ্ণ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+