মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচের সম্ভাব্য একাদশ

মঙ্গলবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। গত বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এই মরসুমে শুরু থেকেই অফ কালার।

মঙ্গলবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। গত বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এই মরসুমে শুরু থেকেই অফ কালার। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে মুম্বইয়ের জয় মাত্র একটিতে। চারটি ম্যাচেই হারতে হয়েছে গত বারের চ্যাম্পিয়নদের। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের সপ্তম স্থানে আছে রোহিত শর্মার দল।

মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচের সম্ভাব্য একাদশ

অন্য দিকে, ঘরের মাঠে মুম্বইয়ের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ টুর্নামেন্টের শুরু থেকে দুরন্ত ছন্দে থাকলেও শেষ দুই ম্যাচে হঠৎই তাল কাটে তাদের। প্রথমে কিংস ইলেভেন পঞ্জাব এবং শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে কেন উইলিয়ামসনের দল। মুম্বইয়ের সম সংখ্যক ম্যাচ খেলে সানরাইজার্সের জয় তিনটি ম্যাচে এবং হার দু'টি ম্যাচে। মোট ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

এই পরিস্থিতিতে দু'টি দলের কাছেই এই ম্যাচটির গুরুত্বপূর্ণ। মুম্বই চাইবে ঘরের মাঠে ম্যাচটি জিতে প্লে অফে পৌছনোর আশা টিকিয়ে রাখতে। অন্য দিকে, সানরাইজার্স হায়দরাবাদের লক্ষ্য অফ ফর্মে থাকা মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ।

মুম্বই ইন্ডিয়ান্স:

সূর্যকুমার যাদব, এভিন লুইস, ইশান কিষান, রোহিত শর্মা, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, কিরণ পোলার্ড, মিচেল ম্যাকলেনেঘান, ময়াঙ্ক মারকান্ডে, যশপ্রীত বুমরা, মুস্তাফিজুর রহমান

সানরাইজার্স হায়দরাবাদ:

অ্যালেক্স হেলস, শ্রীবৎস গোস্বামী, কেন উইলিয়ামসন, মণীশ পান্ডে, দীপক হুডা, ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা, রশিদ খান, বিলি স্ট্যানলেক, সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+