Rinku Singh Engagement: জল্পনার অবসান, বিবাহ করতে চান রিঙ্কু-প্রিয়া! রাজনীতিবিদ-ক্রিকেটারের কবে হচ্ছে বাগদান?
রিঙ্কু সিংয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ! কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেটার রিঙ্কু সিংয়ের সঙ্গে সাংসদ প্রিয়া সরোজের বাগদান নিয়ে। তবে আর কোনও জল্পনা নয়, প্রিয়া-রিঙ্কু একে অপরকে বিবাহ করতে চান। তাঁদের বিবাহ নিয়ে মুখ খুললেন প্রিয়ার বাবা তুফানি সরোজ।
প্রাথমিকভাবে প্রিয়া-রিঙ্কুক বিবাহের খবর প্রকাশ্যে আসার পর তা মানতে চাননি প্রিয়ার বাবা তুফানি। কিন্তু কয়েক দিন পরই ইউ টার্ন করলেন রাজনীতিবিদ তুফানি। কিন্তু শেষ পর্যন্ত তিনি স্বীকার করে নিয়েছেন উভয়েই একে অপরকে বিয়ে করতে চান। এই নিয়ে পারিবারিকভাবে আলোচনাও হচ্ছে। সংবাদ সংস্থা এএনআইকে তুফানি সরোজ বলেন, একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। বাগদানের তারিখ খুব তাড়াতাড়ি সকলের সামনে আসবে। দুই পরিবারের মধ্যে প্রাথমিক কথাবার্তা হয়েছে। রিঙ্কুর বাবার সঙ্গে আমাদের কথা হয়েছে।

এর পাশাপাশি একটি সংবাদ মাধ্যকে তুফানি আরও বলেন, ওরা নিজেরা বিয়ে করতে চায়। তাঁরা জানিয়েছেন, পরিবারের সদস্যরা মেনে নিলে আমরা বিয়ে করব। যদি পরিবারের সদস্যরা মেনে না নেয় তাহলে বিবাহ করবেন না। ওরা বিষয়টা নিয়ে একমত। রিঙ্কুর পরিবারের সকলে ভালো। ওর বাড়ির লোকজনের সঙ্গে দেখা হয়েছে আমার। সকলে সম্মান করেছে।
রিঙ্কু এখন ভারতীয় দলের সঙ্গে আছেন, কলকাতায় এসেছেন প্রথম টি২০ ম্যাচ খেলতে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারত ইংল্যান্ড সিরিজ শেষেই প্রেমের মরশুমে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে পারেন প্রিয়া-রিঙ্কু।
প্রিয়া সরোজ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী কনিষ্ঠতম প্রার্থী হলেন প্রিয়া। উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভার সাংসদ প্রিয়া সরোজ। ২০২৪ সালের লোকসভা ভোটের সময় বয়স ছিল ২৫। ১৯৯৮ সালের ২৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। অন্যদিকে রিঙ্কুর বয়স হল ২৭।
শুধু রাজনীতিবিদ নন প্রিয়ার আরও একটি পরিচয় আছে একজন আইনজীবী। সুপ্রিম কোর্টেও ওকালতি করেছেন প্রিয়া। নয়াদিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউটে শিক্ষাজীবন কাটিয়েছেন প্রিয়া। এরপর দিল্লি ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি । নয়ডার একটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি লাভ করেন প্রিয়া।
একটি সংবাদ মাধ্যমে প্রথম প্রকাশিত হয় উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন রিঙ্কু, ইতিমধ্যেই তাঁদের বাগদানও হয়ে গিয়েছে। খুব শীঘ্রই বিবাহের দিন ঘোষণা হবে।












Click it and Unblock the Notifications