আবার হাফ সেঞ্চুরি, ৮ মাস পর প্রত্যাবর্তন করে ৫ ম্যাচে ৩টি হাফ সেঞ্চুরি পৃথ্বী শয়ের
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে পঞ্জাবের বিরুদ্ধে ২৪ বলে হাফ সেঞ্চুরি করলেন পৃথ্বী শ। শেষ পর্যন্ত এদিন ২৭ বলে ৫৩ রান করে আউট হন।
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে পঞ্জাবের বিরুদ্ধে ২৪ বলে হাফ সেঞ্চুরি করলেন পৃথ্বী শ। শেষ পর্যন্ত এদিন ২৭ বলে ৫৩ রান করে আউট হন। ৮ মাস পর ক্রিকেটে ফিরে এই নিয়ে ৫ ম্যাচে ৩টি হাফ সেঞ্চুরি হাঁকালেন ডান হাতি ব্যাটসম্যান।

পৃথ্বীর এদিনের ব্যাটিং
পঞ্জাবের বিরুদ্ধ এদিন শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন পৃথ্বী। ২৭ বলে তাঁর ৫৩ রানের ইনিংস সাজানো ৪টি চার ও ৪টি ছয় দিয়ে। হরপ্রীতের বলে দুরন্ত ক্যাচে শুভমান গিল এদিন পৃথ্বীকে সাজঘরে পাঠান।
|
পাঁচ ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি
ডোপ পরীক্ষায় ফেল করায় ক্রিকেট থেকে আট মাসের নির্বাসন হয়েছিল। এরপর মাঠে ফিরে পাঁচটি টি-টোয়েন্টিতে তিনটি হাফ সেঞ্চুরি করলেন।
|
একনজরে প্রত্যবর্তনের পর পৃথ্বীর পাঁচ ইনিংস
১৭ নভেম্বর আসামের বিরুদ্ধে ৩৯ বলে ৬৩ রান করেন। এরপর ২২ নভেম্বর ১৯ বলে ৩০ রান, ২৪ নভেম্বর ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৩৯ বলে ৬৪ রান করেন।২৫ নভেম্বর কর্ণাটকের বিরুদ্ধে এরপর ১৭ বলে ৩০ ও ২৭ নভেম্বর ২৭ বলে ৫৩ রান করলেন।












Click it and Unblock the Notifications