মাস্ট উইন ম্যাচে দিল্লির মুখোমুখি মুম্বই, জেনে নিন কেমন তৈরি দুই দল
রবিবাসরীয় মহারণে আইপিএলের প্রথম ম্যাচে ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স।
রবিবাসরীয় মহারণে আইপিএলের প্রথম ম্যাচে ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচ জিতলেই নেট রান রেট ভাল থাকার কারণে চতুর্থ দল হিসেবে প্লে-অফে কোয়ালিফাই করে যাবে গত বারের চ্যাম্পিয়নরা।

কারণ মুম্বই ইন্ডিয়ান্সের সমসংখ্যক পয়েন্টে থাকা রাজস্থান রয়্যালসের নেট রান রেট মুম্বইয়র তুলনায় ভাল নয়। পাশাপাশি এদিন দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে কিংস ইলেভেন পঞ্জাব হারিয়ে দিলেও তার কোনও প্রভাবই পড়বে না লিগ টেবিলে। ফলে প্লে-অফের ভাগ্য এখন মুম্বইয়ের নিজেদের হাতেই।
তবে মুম্বই যদি হেরে যায় তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা। সেক্ষেত্রে চতুর্থস্থান পাবে রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যে কোনও দল।
এই ম্যাচের আগে মুম্বই শিবিরকে স্বস্তিতে রাখছে কিরন পোলার্ডের ফর্মে ফেরা। মুম্বই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, প্রথম দলে কোনও পরিবর্তন আনতে চান না মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ফলে এক দল ধরেই দিল্লির বিরুদ্ধে মাঠে নামতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স।
অন্য দিকে, গত ম্যাচের মতো এই ম্যাচেও জয় পেতে চাইবে দিল্লি ডেয়ারডেভিলস। এখনও পর্যন্ত গোটা টুর্নামেন্টে মাত্র চারটি ম্যাচে জিতেছে দিল্লি। তবে, শেষ দুই ম্যাচে দিল্লির খেলা দেখলে মনে হয় তাদের ফর্ম ফিরে এসেছে। কিন্তু তা খুবই দেড়িতে। যেখান থেকে করার মতো আর কিছু বাকি নেই। তবে ঘরের মাঠে শেষ ম্যাচ জিতে যে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাইবে শ্রেয়াস আইয়ারের দল, সে বিষয়ে কোনও সংশয়ই নেই। মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে দিল্লি শিবিরকে স্বস্তিতে রাখছে তাদের দুই স্পিনার সন্দীপ লামচানে এবং অমিত মিশ্রর ফর্ম।
আইপিএলের ইতিহাসে মোট ২১ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ১০ ম্যাচে জিতেছে দিল্লি এবং ১১ ম্যাচে জিতেছে মুম্বই। কিন্তু, কোটলার মাঠে রেকর্ড ভাল না মুম্বইয়ের। দিল্লির ঘরের মাঠে মোট ৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্য়ে দিল্লি জিতেছ পাঁচটি ম্যাচে এবং মুম্বই ইন্ডিয়ান্স তিনটি ম্যাচে।
-
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
'নোংরা রাজনীতি আর ঔদ্ধত্যই একদিন তৃণমূলকে শেষ করবে', রাষ্ট্রপতির অপমানে প্রধানমন্ত্রী মোদীর নিশানায় ঘাসফুল শিবির -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই নজির গড়ে টি২০ বিশ্বকাপ দখলে রাখল ভারত, সব বিভাগে ধরাশায়ী নিউজিল্যান্ড -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য? -
শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় বেড়ে গেল তেলের দাম, কত? চাপে বিনিয়োগকারীরা -
১৮-র নীচে সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি! তিনটি পৃথক বয়সের জন্য আলাদা নিয়ম, কী পরিকল্পনা কেন্দ্রের?












Click it and Unblock the Notifications