২০১৮ আইপিএলের খেতাবি লড়াইয়ে মুখোমুখি চেন্নাই-হায়দরাবাদ

আজ আইপিএল ২০১৮ এর ফাইনালে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস।

রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১৮ আইপিএলের ফাইনালে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস।

২০১৮ আইপিএলের খেতাবি লড়াইয়ে মুখোমুখি চেন্নাই-হায়দরাবাদ

বিশ্ব ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ টি২০ লিগের ফাইনালকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনায় ফুটছে গোটা মুম্বই।
শুধু মুম্বই বললে ভুল হয়, বলা ভাল ২০১৮ আইপিএলের ফাইনালকে কেন্দ্র করে উত্তেজনার চাদরে গাঁ ঢেকেছে গোটা দেশ। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্রিকেট প্রেমীদের চোখও আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

খেতাবি লড়াইয়ে যে দুই দল আজ মুখোমুখি হবে সেই দুই দলই এই আইপিএলের ধারাবাহিক দল। চলতি আইপিএলেই এখনও পর্যন্ত মোট তিন বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে তিনটি ক্ষেত্রেই হারতে হয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদকে। তিন বারই জয়ের মুখ দেখেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

তবে, লিগের ম্যাচ বা কোয়ালিফায়ার ম্যাচ, সবই ভিন্ন ফাইনাল ম্যাচের থেকে। কারণ ফাইনালে কোনও অঙ্কই কাজ করে না। পুরোটাই অন্য লড়াই। যে দল আজ নিজেদের নার্ভের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং হাজার হাজার সমর্থকের শব্দব্রহ্মের মধ্যেও মাথা ঠান্ডা রেখে নিজেদের সেরাটা উজার করে দিতে পারবে সেই দলই জিতবে এই ফাইনাল।

তবে, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সানরাইজার্স হায়দরাবাদকে চিন্তায় রাখছে গত তিনটি ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের পারফরম্যান্স। কারণ তিনটি লড়াইয়েই এই মরসুমে এসআরএইচকে হারিয়েছে সিএসকে।

তবে, কেকেআর-এর বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে এলিমিনেটরে যে ভাবে জয় পেয়েছে হায়দরাবাদ, তাতে আত্মবিশ্বস তুঙ্গে রশিদ খান-ঋদ্ধিমান সাহাদের।

হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, ফাইনাল ম্যাচে দলে দু'টি পরিবর্তন আনতে পারেন এসআরএইচ অধিনায়ক কেন উইলিয়ামসন। গত ম্যাচে সুযোগ পাওয়া দীপক হুডা সে ভাবে নজর কাড়তে পারেননি। তাঁর পরিবর্তে এই ম্যাচে প্রথম একাদশে ফিরতে পারেন মনীশ পান্ডে। এবং গত ম্যাচে ইডেনে সুযোগ পাওয়া তরুণ পেসার খালিল আহমেদের পরিবর্তে ফাইনাল ম্যাচে ফিরতে পারেন সন্দীপ শর্মা ফাইনালে এসআরএইচ দলে একাধিক পরিবর্তন আনার কথা ভাবলেও, নিজেদের দলে পরিবর্তন আনতে নারাজা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

চেন্নাই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, কোনও ভাবেই উইনিং কম্বিনেশনে পরিবর্তন আনতে চান না এমএসডি। সেট দলকে ধরে রেখেই ফাইনালে নামতে চাইছেন তিনি। এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হতে পারে হরভজন সিং-কে। ফাইনালের মতো মেগা ম্যাচে হরভজনের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন মাহি।

ম্যাচের আগের দিন সংবাদিক সম্মেলনে সিএসকে অধিনায়ক এমএস ধোনি বলেন, 'এই বিষয়ে কোনও সংশয়ই নেই যে এই ধরণের ম্যাচে আগে অভিজ্ঞতার গুরুত্ব আরও বেড়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তা কাজে আসে না। আমাদোর দলের অন্যতম শক্তি ফিল্ডিং। যেখানেই আমরা খেলেছি সেখানেই অন্তত দু'জন ভাল ফিল্ডারের সার্ভিস দল পেয়েছে। এটা খুব প্রয়োজনীয়।'

অন্য দিকে, হায়দরাবাদের হেড কোচ টম মুডি বলেন, 'সিএসকের বিরুদ্ধে শেষ ম্যাচে অন্তত ২০ রানে জেতা উচিত ছিল আমাদের। আমার মনে হয় ম্যাচের ৯০ শতাংশ ঠিকই করেছিল ছেলেরা, কিন্তু বাকি ১০ শতাংশ ক্ষেত্রে সিএসকে-কে শাবাসি দিতেই হয়, যে ভাবে ওরা ম্যাচটা বাড় করেছে, তা এক কথায় অসামান্য।'
এখন দেখার যুযুধান দুই প্রতিপক্ষের লড়াইয়ে শেষ হাসি হাসে কোন দল!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+