প্রিভিউ : আইপিএল ২০১৭ : ব্যাঙ্গালোর বনাম পুনে

ফের একবার আরসিবি অধিনায়ক হয়ে ফিরে এসেছেন বিরাট কোহলি। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে অসফল হয়েছেন। এবার অধিনায়কের নজর ১৬ এপ্রিল রাইজিং পুনে সুপারজায়েন্টের বিরুদ্ধে।

বেঙ্গালুরু, ১৫ এপ্রিল : কাঁধের চোট সারিয়ে ফের একবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হয়ে ফিরে এসেছেন বিরাট কোহলি। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে অসফল হয়েছেন। এবার অধিনায়কের নজর ১৬ এপ্রিল রাইজিং পুনে সুপারজায়েন্টের বিরুদ্ধে।

পুনে এবং ব্যাঙ্গালোর দুই দলই এখনও পর্যন্ত আইপিএলে ৪টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচই হেরেছে। তাই আইপিএলে নিজেদের জায়গা সুরক্ষিত করতে দুই দলই ঝাঁপিয়ে পড়বে। ১৬ তারিখের ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রিভিউ : আইপিএল ১০ : ব্যাঙ্গালোর বনাম পুনে

আইপিএল শুরুর প্রথম থেকেই অধিনায়ক হিসাবে কোহলিকে না পাওয়াটা ব্যাঙ্গালোরের কাছে বড় ধাক্কা ছিল। তাই কাঁধের চোট সারিয়ে দলে ফিরেই কোহলির অর্ধশতক অবশ্যই দলের কাছে বড় স্বস্তি হলেও মুম্বইয়ের বিরুদ্ধে আরসিবির কম স্কোর এবং হার নিশ্চিতভাবেই দল ও অধিনায়কের কাছে হতাশাজনক।

অন্যদিকে শেষ ম্যাচে গুজরাত লায়নের কাছে হেরে বেশ হতাশ পুনে। পুনেকে হারিয়ে এই মরশুমের প্রথম জয় পেয়েছে গুজরাত।

কোহলি এবং স্টিভ স্মিথের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট টুর্নামেন্ট চলাকালীনই বেশ দুরত্ব তৈরি হয়েছিল। এবার সেই তিক্ততাই আইপিএল মাঠে দুই দলের জোরদার প্রদর্শন দর্শকদের উপহার দিতে পারবে বলেই আশা অনেকের। তবে দুই অধিনায়কই নিজের দলে কিছু বদল আনতে চাইছেন।

এদিকে বেশ খানিকটা চাপে রয়েছেন পুনে দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএল ১০ মরশুমের শুরু থেকে এখনও খুব একটা উল্লেখযোগ্য কিছু করে উঠতে পারেননি ধোনি। ফলে এই ম্যাচে রান করার একটা চাপ তো তার ক্ষেত্রে কাজ করছেই।

ব্যাঙ্গালোর যদি পর পর দুটি ম্যাচ জিততে পারে তাহলে তাদের খাতায় ৪ পয়েন্ট তো যোগ হবেই পাশাপাশি এই মুহূর্তে আইপিএলের দুর্বল দুই দল পুনে ও গুজরাতকে পয়েন্টটেবিলের নিচের দিকে আটকে রাখতে সমর্থ হবে আরসিবি।

অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ ও টেবিলের শীর্ষে থাকা মুম্বইয়ের সঙ্গে প্রতিযোগীতায় নামার আগে অপেক্ষাকৃত কম শক্তিশালী ব্যাঙ্গালোরকে হারিয়ে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট ঢুলিতে ভরতে চাইবে পুনে।

মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাঙ্গালোরের হার সত্ত্বেও দলের কাছে শান্ত্বনা বলতে স্যামুয়েল বদ্রীর হ্যাট্রিক এবং অধিনায়ক বিরাট কোহলির ৪৭ বলে ৬২ রান।

ব্যাঙ্গালোরের ক্ষেত্রে মারকুটে খেলোয়ার ক্রিস গেইলের ফর্মে না থাকাও একটা চিন্তার কারণ। নিজের গত ১১ ইনিংসে এক অর্ধশতক করার জন্যও বেগ পেতে হচ্ছে গেইলকে। ফলে সম্ভবত দ্বিতীয়বার গেইলের ম্যাচ থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। বরং সেই জায়গায় শেন ওয়াটসনকেই খেলোয়ানোর কথা ভাববে আরসিবি যেহেতু তিনি ব্য়াট ও বল দুটোই স্বচ্ছন্দে করতে পারেন। গেইলকে সেখানে সাম্প্রতিক অতীতে ব্যাট হাতে দেখাই যায়নি।

স্কোয়াড

রাইজিং পুনে সুপারজায়েন্টস :

স্টিভ স্মিথ (অধিনায়ক), এম এস ধোনি, অজিঙ্ক রাহানে, বেন স্ট্রোক, ফাফ ডু প্লেসি, ওসমান খোয়াজা, মনোজ তিওয়ারি,ময়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত শর্মা, বাবা অপরাজিত, অঙ্কুশ বায়েন, রজত ভাটিয়া, দীপক চাহার, রাহুল চাহার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, অশোক দিন্দা, লকি ফার্গুসন, জসকিরণ সিং, সৌরভ কুমার, মিলিন্দ টন্ডন, জয়দেব উনাদকাট,আদম জাম্পা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর :

বিরাট কোহলি (অধিনায়ক), ক্রিস গেইল, মনদীপ সিং, শেন ওয়াটসন , কেদার যাদব (উইকেটকিপার), ট্রাভিস হেড, শচীন বেবি, স্টুয়ার্ট বিনি, তাইমাল মিলস, শ্রীনাথ অরবিন্দ,অঙ্কিত চৌধুরি, যুজুবেন্দ্র চাহাল, পবন নেগি, হর্ষল প্যাটেল, অ্যাডম মিলনে, ইকবাল আবদুল্লা, স্যামুয়েল বদ্রি, আবেশ খান, তাবরেইজ শামসি, প্রবীন দুবে, বিলি স্ট্যানলেক,এবি ডিভিলিয়ার্স

দুই দলের পরের দুটি ম্যাচ

  • ব্যাঙ্গোলোর পরবর্তী ম্যাচে ১৮ এপ্রি রাজকোটে গুজরাতের মুখোমুখি হবে, রাত ৮ টায়।
  • পুনে পরবর্তী ম্যাচে ২২ এপ্রিল হায়দ্রাবাদে হায়দ্রাবাদ দলের মুখোমুখি হবে দুপুর ৪ টেয়।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+