Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে বন্ধ প্রিমিয়ার লিগের ম্যাচ, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টের আজকের খেলা বাতিল

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে শোকের ছায়া ইংল্যান্ড-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। রানির প্রয়াণে এবার খেলা বন্ধ রাখার পথে হাঁটলেন ইংল্যান্ডের ক্রিকেট ও ফুটবলের কর্তারা। ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টের আজকের খেলা বাতিল করে দেওয়া হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের কোনও খেলা শনিবার থেকে সোমবারের মধ্যে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে বন্ধ প্রিমিয়ার লিগের ম্যাচ

৯৬ বছর বয়সে গতকাল প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। আজ ইংলিশ প্রিমিয়ার লিগের আয়োজকদের বৈঠকেই ফুটবলের ম্যাচগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন স্থানীয় সময় সকালে ব্রিটিশ সরকারের সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া দফতরের সঙ্গে বিভিন্ন ক্রীড়া সংস্থার বৈঠকও হয়। ইংলিশ ফুটবল লিগ ও মহিলাদের সুপার লিগের এই উইকেন্ডের সব ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ক্রীড়া সংস্থার তরফে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে শোকবার্তা পাঠানো হচ্ছে। ইংল্যান্ডে রাষ্ট্রীয় শোক চলছে। অন্তত দিন দশেক তা চলবে বলে মনে করা হচ্ছে। এই সময়কালে যে খেলাগুলি হবে না সেগুলি ফের কবে হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।

ব্রিটিশ সরকারের তরফে জানানো হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের দিন কোনও বড় ইভেন্টও আয়োজন করা যাবে না। কবে শেষকৃত্য হবে তা এখনও স্পষ্ট হয়নি। তবে রবিবার ১৮ সেপ্টেম্বর কিংবা সোমবার ১৯ সেপ্টেম্বর তা হতে পারে। প্রিমিয়ার লিগের আয়োজকদের তরফে রানির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। তাঁর প্রতি সম্মান জানিয়েই চলতি সপ্তাহে লিগের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। সোমবার বিকেলের খেলাগুলিও হবে না। রাষ্ট্রীয় শোক চলাকালীন বিভিন্ন ইভেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাগুলির উপরেই ছেড়ে দিয়েছে সরকার। খেলা বা বিনোদনধর্মী কোনও অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা কিংবা সেই ইভেন্ট আয়োজনগুলি বন্ধ রাখার বিষয়ে সরকার কাউকে জোর যে করবে না সেটাও স্পষ্ট নির্দেশিকায়।

এদিকে, গতকাল ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের তৃতীয় টেস্ট শুরুর কথা ছিল। প্রথমদিন বৃষ্টির কারণে একটি বলও খেলা হয়নি। রানির মৃত্যুর পর আজকের খেলাও বাতিল করা হয়। এই টেস্টের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আলোচনা চলছে। তবে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনার পর এখনও এই টেস্ট নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ইংল্যান্ডের ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টের আজকের খেলাও স্থগিত রাখা হয়েছে। কাল তৃতীয় টেস্ট শুরু হবে কিনা সেদিকেই তাকিয়ে সকলে। দক্ষিণ আফ্রিকা দলের দেশে ফেরার কথা মঙ্গলবার। তারা এই পরিস্থিতিতে কয়েক দিন অতিরিক্ত ইংল্যান্ডে থেকে টেস্টটি খেলবে কিনা সেটাও এখনও স্পষ্ট নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+