পিঙ্ক টেস্ট: ইডেনে বাজিগর বিরাট! এই কারণে দুই বঙ্গের ক্রিকেট ফ্যানেদের দিল জিতলেন কোহলি

শামির বল হেলমেটে আছড়ে এসে পড় চোট পান নইম হাসান। সেসময় বাংলাদেশের ফিজিও মাঠে উপস্থিত না থাকার কারণে নইমের চিকিৎসার জন্য ভারতীয় দলের ফিজিও নিতিন প্যাটেলকে মাঠে ডেকে নেন বিরাট।

পিঙ্ক টেস্টে প্রথম দিন ইডেনে দিল জিতলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। গোলাপি বলের টেস্টে বিরাটের এক ঘটনা দুই বঙ্গের ক্রিকেট ফ্যানেদের মনে ধরেছে।

কেন ইডেনে দিল জিতলেন বিরাট

পিঙ্ক বলে দিন রাতের টেস্ট ম্যাচে শামির বলে চোট পান লিটন। এরপর বাংলাদেশ দলের ফিজিও তাঁকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। এর মাঝে ফের শামির বল হেলমেটে আছড়ে এসে পড়লে চোট পান নইম হাসান।

সেসময় বাংলাদেশের ফিজিও মাঠে উপস্থিত না থাকার কারণে নইমের চিকিৎসার জন্য ভারতীয় দলের ফিজিও নিতিন প্যাটেলকে মাঠে ডেকে নেন বিরাট।

অতিথি দলের সঙ্গে ভারত অধিনায়ক বিরাটের এই আচরণ ক্রিকেটভক্তদের মনে ধরেছে। বিরাট বড় মনের ক্যাপ্টেন বলে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন। দুই বাংলার ক্রিকেট ফ্যানেরা বিরাটরে প্রশংসা জুড়েছেন।

ব্যাটে বিরাটের পারফর্ম্যান্স

ব্যাটে বিরাটের পারফর্ম্যান্স

ক্রিকেটের স্পিরিট মেনে বিপক্ষ দলের ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে বিরাট যেমন মন জয় করেছেন। সেই সঙ্গে ব্যাটে ইডেন জনতার মন ভরিয়েছেন কোহলি। ৫৯ রান করে অপরাজিত রয়েছেন ভারত অধিনায়ক। পিঙ্ক টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করতে পারেন কিনা, সেটাই এখন দেখার

ভারতীয় দলের পারফর্ম্যান্স

ভারতীয় দলের পারফর্ম্যান্স

ম্যাচে চালকের আসনে ভারতীয় দল, প্রথম দিন বাংলাদেশকে ১০৬ রান গুটিয়ে দেওয়ার পর ৩ উইকেট হারিয়ে ভারত ১৭৪ রান তুলেছে। প্রথম ইনিংসে ভারত এগিয়ে ৬৮ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+