বিরাটকে গ্রেফতারির দাবিতে আদালতে আবেদন! গর্হিত অভিযোগ দায়ের

বিরাটকে গ্রেফতারির দাবিতে আদালতে আবেদন! গর্হিত অভিযোগ দায়ের

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে গ্রেফতারির দাবিতে মাদ্রাজ হাইকোর্টে আবেদন দাখিল হয়েছে। অভিনেত্রী তামান্না ভাটিয়ার বিরুদ্ধেও আদালতে আবেদন দাখিল করেছেন চেন্নাইয়ের এক আইনজীবী। বিরাট ও তামান্নার বিরুদ্ধে অনলাইন গ্যামলিং বা জুয়াকে প্রচার করার অভিযোগ তোলা হয়েছে।

বিরাটকে গ্রেফতারির দাবিতে আদালতে আবেদন! গর্হিত অভিযোগ দায়ের

উল্লেখ্য সম্প্রতি অনলাইন জুয়ার শিকার হয়েছেন এক তরুণ। জুয়ায় অনেক টাকা দেনা হয়ে যাওয়ায় ওই তরুণ আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তার প্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্টে আবেদন দাখিল করেছেন ওই আইনজীবী। যার জন্য এত বড় ঘটনা ঘটেছে, সেই অনলাইন গ্যামলিং অ্যাপ অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করার জন্য তিনি আদালতের কাছে আর্জি জানিয়েছেন। এই অনলাইন গেমকে ব্ল হোয়েলের সঙ্গে তুলনা করেছেন চেন্নাইয়ের ওই আইনজীবী।

মাদ্রাজ হাইকোর্টে দায়ের হওয়া আবেদনে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাম রয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, প্রাণঘাতী ওই অনলাইন গ্যামলিং অ্যাপকে প্রচার করেছেন তাঁরা। দেশের আইকন হয়ে বিরাট এই কাজ করে দেশের যুব সমাজকে ভুল পথে চালিত করার চেষ্টা করেছেন বলেও আদালতে জানিয়েছেন চেন্নাইয়ের ওই আইনজীবী। বিরাট ও তামান্নার গ্রেফতারির দাবি তোলা হয়েছে।

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী তামান্না ভাটিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা গ্রহণ করেছে মাদ্রাজ হাইকোর্ট। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আইপিএলের মুখে বিরাট সংক্রান্ত এহেন নেতিবাচক খবরে কিছুটা হলেও আতঙ্কিত হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+