Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চুক্তি সেরেও মুখ পোড়ার আশঙ্কায় পাকিস্তান, কারণ জানেন কি?

Champions Trophy 2025: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসছে পাকিস্তানে। যদিও টুর্নামেন্টের পুরোটা সে দেশে হবে কিনা তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এমনকী পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরেও যেতে পারে। ভারত পাকিস্তানে এই টুর্নামেন্ট খেলতে যাবে না, তেমনটাই জানা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। ফলে নিশ্চিন্ত থাকতে পারছে না পিসিবি।

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চুক্তি সেরেও মুখ পোড়ার আশঙ্কায় পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে আইসিসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফেলল আজ। সেই সঙ্গে এক বিবৃতিতে জানানো হয়েছে, যে দেশ এই টুর্নামেন্ট খেলবে তাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুতিও শুরু করে দেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরফ ও আইসিসির জেনারেল কাউন্সেল জনাথন হল। দুবাইয়ে আইসিসির সদর দফতরে চুক্তি স্বাক্ষরের পর পিসিবি জানায়, ইতিমধ্যেই সরকারকে আর্জি জানানো হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য। কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকরের সঙ্গে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির বৈঠকও হয়েছে।

পাক সরকার উপযুক্ত নিরাপত্তা প্রদানের আশ্বাস দিয়ে জানিয়েছে টুর্নামেন্ট মসৃণণভাবে আয়োজন করতে পূর্ণ সহযোগিতা করা হবে। এককভাবে আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্বপ্রাপ্ত পিসিবির কাছে বড় মাইলস্টোন। ২০২১ সালের টি ২০ বিশ্বকাপ চলাকালীনই ঘোষণা করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে।

তবে পাকিস্তানে এই টুর্নামেন্ট আয়োজনের পথে বড় বাধা হবে সেখানকার রাজনৈতিক অস্থিরতা ও ভারতের আপত্তি। এবার এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি। ফলে অনেক চাপানউতোরের পর ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কায় আয়োজন করতে বাধ্য হয় পাকিস্তান।

একইভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানকে রেখে টুর্নামেন্ট অন্যত্র সরানোর পথে হাঁটতে পারে আইসিসি। কিংবা এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে। সেক্ষেত্রে দুবাইয়ে কিছু ম্য়াচ হতে পারে বলে জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+