নাম তাঁর শাহরুখ খান! বলিউড বাদশার সঙ্গে নামের মিলের রহস্য ফাঁস প্রীতির দলের ক্রিকেটারের, দেখুন ভিডিও
একজন বলিউডের শাহরুখ খান। অন্যজন ক্রিকেট মাঠের শাহরুখ খান ।নামে দুজনের মধ্যে মিল রয়েছে। তবে নামের মতোই দুজনের কাজেও মিল আছে। দুই শাহরুখের কাজই মানুষের বিনোদন করা। দুই এসআরকের পৃথিবী দুই রকম হলেও একজন রুপোলি পর্দায় জনতাকে বিনোদন দেন, অন্যজন খেলার মাঠে চার ছক্কার মধ্যে দিয়ে মানুষকে আনন্দ দান করেন।
শনিবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে শেষ দিকে নেবে ১০ বলে ২৩ রান করে পাঞ্জাব কিংসকে জয় উপহার দেন শাহরুখ খান। প্রীতি দলের বাজিগর এখন শাহরুখই। তবে কেন তার নাম শাহরুখ খান? এই প্রশ্নের উত্তর স্বয়ং দিলেন পাঞ্জাব কিংস দলের এই ক্রিকেটার।

এই প্রসঙ্গে প্রীতির দলের ম্যাচ উইনার বলেন,'আমিই পরিবারের প্রথম পুত্র সন্তান। আমাদের পরিবারে আমি জন্মের আগে বেশ কয়েকজন কন্যা সন্তানের জন্ম হয়েছিল। আমাদের পরিবার ছিল শাহরুখের প্রচন্ড ভক্ত। তাই আমার নাম শাহরুখ দেওয়া হয়। আমার জন্ম হয়েছিল ১৯৯৫ সালে তার আগেই রূপালী পর্যায়ে মুক্তি পেয়েছিল বাজিগার। সেই সূত্র ধরেই আমার মা আমার নাম শাহরুখ রাখে।'

How SRK inspired Shahrukh Khan's name 😎
— IndianPremierLeague (@IPL) April 16, 2023
What does Sikandar Raza make of his maiden IPL fifty 🤔
Post-win chat with @PunjabKingsIPL's @shahrukh_35 & @SRazaB24 👍 - By @ameyatilak
Full Interview 🎥 🔽 #TATAIPL | #LSGvPBKShttps://t.co/8xVzYU4EUb pic.twitter.com/WuWV8CMqFF
গত বছরে আইপিএল থেকেই পাঞ্জাব কিংস দলের হয়ে নজর কারছেন ক্রিকেট মাঠের শাহরুখ খান। ফিনিশার হিসাবে নজর করা পারফরমেন্স করছেন। তবে বলিউডের শাহরুখের মতোই আইপিএলেও কিং খান হয়ে উঠতে পারেন কিনা পাঞ্জাব কিংসরের এই ক্রিকেটার তার উত্তর হয়তো সময় দেবে।













Click it and Unblock the Notifications