কেন কোয়ারেন্টাইন পার্টনার হিসেবে তারকা সতীর্থকে চান না কামিন্স

কেন কোয়ারেন্টাইন পার্টনার হিসেবে তারকা সতীর্থকে চান না কামিন্স

করোনায় কাঁপছে বিশ্ব। পৃথিবীতে ভাইরাসের সংক্রমণে ১২ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। বিশ্বের অন্য দেশগুলির মতো অস্ট্রেলিয়াও করোনা আটকাতে সবরকমের সাবধানতা নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইন যেতে হলে পার্টনার হিসেবে কাকে পছন্দ আর কাকে নয়, জানিয়েছেন অস্ট্রেলিয়ার সেরা পেসার ও টেস্ট দলের সহঅধিনায়ক প্যাট কামিন্স।

কোয়ারেন্টাইন পার্টনার হিসেবে কাকে না-পসন্দ

কোয়ারেন্টাইন পার্টনার হিসেবে কাকে না-পসন্দ

কামিন্সের সেই অপছন্দের সঙ্গীর নাম ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এক স্পোর্টস চ্যানেলে মজার সুরে কামিন্স বলেছেন, 'কোয়ারেন্টাইনে গেলে ওয়ার্নারের সঙ্গেই কখনই থাকব না।'

কেন এই সতীর্থের সঙ্গে থাকবেন না কামিন্স

কেন এই সতীর্থের সঙ্গে থাকবেন না কামিন্স

যুক্তিতে কামিন্স বলেন, ওয়ার্নারের অফুরন্ত এনার্জি। ঘুমোয় বা বিশ্রাম নেয় বলে মনে হয় না। ওয়ার্নার ননস্টপ কাজ করে যেতে পারে। সেকারণে কামিন্স মজা করে বলেছেন, ওয়ার্নার নিজেও ঘুমাবে না আর আমাকেও বিশ্রাম নিতে দেবে না। সেকারণে কোনও ক্রিকেটারের কোয়ারেন্টান পার্টনার হিসেবে ওয়ার্নার কখনই ভালো চয়েস হয়ে পারে না।

কাকে পছন্দ কামিন্সের

কাকে পছন্দ কামিন্সের

কোয়ারেন্টাইনে যেতে হলে পছন্দের সতীর্থ পার্টনার হিসেবে জশ হ্যাজেলউডের নাম করেছেন কামিন্স। অস্ট্রেলিয়ান তারকা পেসার বলেন 'হ্যাজেলউড খুব ঠান্ডা মাথায় একজন চরিত্র। অল্পেতেই সন্তুষ্ট, শান্ত স্বভাবের। একটা বিয়ার ও হাল্কা কিছু খাওয়ার দিলেই ও কয়েক ঘন্টা চুপ করে শান্তভাবে কাটিয়ে দিতে পারবে। কোয়ারেন্টাইনে বন্দি দশায় এমন উপযুক্ত শান্ত পার্টনার কে না চাইবে।'

স্থগিত আইপিএল, তবে টুর্নামেন্ট হোক আশায় কামিন্স

স্থগিত আইপিএল, তবে টুর্নামেন্ট হোক আশায় কামিন্স

ভারতে করোনা সংক্রমণ বাড়ার কারণে ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল টুর্নামেন্ট স্থগিত রয়েছে। ২০২০ সালের আইপিএল কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্যাট কামিন্সের খেলার কথা ছিল। নিলামে তাঁকে বিপুল অর্থ ১৪.৫ কোটিতে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি নাইট রাইডার্স দলে নিয়েছে। এরপর আইপিএল প্রায় না হওয়ার মুখে। কামিন্স যদিও পরবর্তী অন্য কোনও ক্রিকেট উইন্ডোতে আইপিএল হতে পারে বলে আশা রাখছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+