Ram Temple: পাকিস্তানের প্রাক্তনী রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায়! গেরুয়া পতাকা হাতে জয় শ্রী রাম ধ্বনি

Ayodhya Ram Temple: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের তারকাখচিত অনুষ্ঠান। কাল থেকে নানা রীতি-আচার মেনে শুরু হয়ে যাবে নানা অনুষ্ঠান। ২২ তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা।

রাজনৈতিক নেতা থেকে শুরু করে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের আমন্ত্রণ জানানো হয়েছে অযোধ্যার অনুষ্ঠানে। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে ভাইরাল হলো পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের একটি পোস্ট।

Ayodhya Ram Temple: পাকিস্তানের প্রাক্তনী রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায়

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন অযোধ্যায়। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। চলছে রাজনৈতিক চাপানউতোরও। লোকসভা নির্বাচনের আগে বিজেপি নির্দিষ্ট পরিকল্পনা করেই তড়িঘড়ি মন্দির উদ্বোধন করতে চাইছেন, এমন অভিযোগ এনে কংগ্রেস-সহ কিছু রাজনৈতিক দল প্রতিনিধি পাঠাবে না মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে।

তারকাদের কাছেও পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। রাম মন্দির তৈরির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। সাধারণের জন্য মন্দির দর্শনের সুযোগ ফেব্রুয়ারির আগে মিলবে না বলেও জানা যাচ্ছে। কিন্তু তাতে রাম মন্দির উদ্বোধন নিয়ে আগ্রহে ভাঁটা পড়েনি।

সোশ্যাল মিডিয়ায় রাম মন্দির নিয়ে পোস্ট করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। কানেরিয়া পাকিস্তানের হয়ে ৬১টি টেস্টে ২৬১টি উইকেট নিয়েছেন। ১৮টি একদিনের আন্তর্জাতিকে ১৫টি উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা ১০২৪। ২০০০ থেকে ২০১০ সাল অবধি পাকিস্তানের হয়ে খেলেছেন কানেরিয়া।

সেই কানেরিয়াই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে তাঁর হাতে রয়েছে গেরুয়া পতাকা। যাতে রাম মন্দিরের ছবি আঁকা। ক্যাপশনে লিখেছেন, আমাদের রাজা শ্রী রামের পুণ্য মন্দির উদ্বোধন হতে চলেছে, আর ৮ দিনের অপেক্ষা। এরপর লিখেছেন, "বোলা জয় শ্রী রাম"।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এভাবে জয় শ্রী রাম ধ্বনি দিচ্ছেন হাতে গেরুয়া পতাকা নিয়ে। অপেক্ষায় রয়েছেন রাম মন্দিরের উদ্বোধনের। ফলে এই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি। তবে মুসলিম অধ্যুষিত দেশে কানেরিয়াই হলেন দ্বিতীয় হিন্দু ক্রিকেটার, যিনি পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

দানিশ কানেরিয়ার জন্ম পাকিস্তানের করাচিতে। পাকিস্তানের হয়ে খেলার সময় তাঁকে যে বৈষম্যের শিকার হতে হয়েছে, ধর্ম পরিবর্তনের চাপ সামলাতে হয়েছে, সে কথা এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন কানেরিয়া। পাকিস্তান দলে প্রথম হিন্দু ক্রিকেটার ছিলেন অনিল দলপত। ওয়াসিম বারির জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন। তবে ইমরান খানের জন্যই তাঁর কেরিয়ার দীর্ঘায়িত হয়নি বলে উল্লেখ করেছিলেন অনিল। অনিলের পরই দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসেবে পাকিস্তান দলে আসেন দানিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+