Cricketer Dies: খেলার মাঝে মাঠেই মৃত্যু, তীব্র গরম প্রাণ কাড়ল পাক বংশোদ্ভূত ক্রিকেটারের
Cricketer Dies: অস্ট্রেলিয়ায় প্রবল গরমে খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পাক বংশোদ্ভূত এক ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে গত শনিবার। মৃত ক্রিকেটারের নাম জুনেল জাফর খান। প্রবল গরমে পুড়ছে দক্ষিণ অস্ট্রেলিয়া। সেদিন তাপমাত্রাও ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। সূত্রের খবর, পবিত্র রমজান মাসে রোজা উপবাস রেখে শুধু জল খাচ্ছিলেন তিনি। পরে হিটস্ট্রোকে অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি।
শনিবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ওল্ড কনকোর্ডিয়ান্স ক্লাবের হয়ে খেলতে নেমেছিবেন জুনেল। প্রিন্স আলফ্রেড ওল্ড কলেজিয়ান্স বিপক্ষে ছিল। ৪০ ওভার ফিল্ডিং করার পর ব্যাটিংয়ে ১৬ স্কোর করেন তিনি। বিকেল ৪টে নাগাদ আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মাঠে নিয়ে আসা হয় অ্যাম্বুল্যান্স। যদিও শতচেষ্টা করেও বাঁচানো যায়নি তাঁকে।

স্থানীয় একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, খেলা চলাকালীন শুধু জল খাচ্ছিলেন জুনেইল। রমজানের রোজার সময় অসুস্থ বোধ করলে জল খেতে পারেন মুসলিমরা। কিন্তু মাঠে খেলতে খেলতেই অসুস্থ হয়ে মারা যান তিনি। বছর চল্লিশের ওই ক্রিকেটারের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে অস্ট্রেলিয়ার ওল্ড কলেজিয়ান্স ক্রিকেট ক্লাব। ক্লাবের অন্যতম ভালো সদস্যকে শোকস্তব্ধ বলে জানান তাঁরা। মৃতের পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি সমবেদনাও জানানো হয় ক্লাবের তরফে।
তীব্র গরমের জেরে বিশেষ নির্দেশিকা জারি করেছে অ্যাডিলেড টার্ফ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ৪২ ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে গেলে খেলা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ৪০ ডিগ্রি তাপমাত্রায় বিশেষ সতর্কতার সঙ্গে ও অতিরিক্ত ব্রেক নিয়ে খেলার কথা বলা হয়েছে। যদিও শনিবারের ম্যাচে সেসব নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। ২০১৩ সালে পাকিস্তান থেকে অ্যাডিলেডে চলে আসেন জুনেল। একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন তিনি। কিন্তু ক্রিকেটেও ভালোবাসা ছিল তাঁর। তাই কাজের ফাঁকে ক্রিকেটও খেলতেন।












Click it and Unblock the Notifications