সমুদ্র সৈকতে ভিন্ন মুডে, তারকা ক্রিকেটারের বোনের নতুন হিরো এখন রিঙ্কু
দাদার সঙ্গে চলছে সারার প্রেমের গুঞ্জন। পিছিয়ে নেই বোনও। শুভমান গিলের বোন শাহনীলের সঙ্গে এবার জুড়ে গেল কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের নাম। সম্প্রতি নাইট তারকাকে হিরো বলে প্রকাশ্যে উল্লেখ করে সেই জল্পনার মাত্রাকে কয়েকগুণ নিজেই বাড়িয়েছেন শাহনীল।
আইপিএল শেষে আলিগড়ে গ্রামের বাড়িতে কয়েক দিন আগে ফিরেছিলেন রিঙ্কু। তারপর ছুটি কাটাতে গিয়েছেন মলদ্বীপ।যেখানে গিয়ে সমুদ্র সৈকতে স্নান করার নিজের একাধিক ছবি শেয়ার করেছেন কেকেআরের নতুন তারকা। সম্পূর্ণ অন্য অবতারে রিঙ্কুকে দেখে হতবাক সকলেই।

মলদ্বীপে গিয়েই রিঙ্কু পুল সেশনের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। যেখানে রিঙ্কু তাঁর সিক্স প্যাক অ্যাবস ফ্লন্ট করে, ছবিতে ক্যাপশন দিয়েছিলেনন, 'অ্যাডিক্টিভ কন্টেন্ট অ্যাহেড'! আর এই ছবিতে সুন্দরী শাহনীল এসে কমেন্ট করেছেন 'ও হিরো'! এই কমেন্টই ঝড় তুলে দিয়েছে।
আসলে কেকেআরে বেশ কয়েক বছর খেলেছেন শুভমান গিল। সেই সময় শুভমান গিলের পাশাপাশি শাহনীল গিলের সঙ্গেও বন্ধুত্বও হয়ে যায় রিঙ্কু সিংয়ের। সেই বন্ধুত্ব থেকেই এই কমেন্ট।
শাহনীল যেমন সুন্দরী, তেমনই স্টাইলিশ। ছবি-রিলসে মাতিয়ে রাখেন ইনস্টাগ্রাম। ৭১ হাজার ৬০০ ফলোয়ার্স তাঁর অ্যাকাউন্টে। শাহনীল ঘুরতে যাওযার ছবি থেকে শুরু করে পার্টি করার ছবি পোস্ট করেন। তাঁর জীবনের প্রতিচ্ছবিই পাওয়া যায় ইনস্টায়। প্রাচ্য থেকে প্রাশ্চাত্য। সবরকমের পোশাকই পরেন শাহনীল।













Click it and Unblock the Notifications