IPL-ISL: নববর্ষের শুরুতেই কলকাতায় ক্রীড়া উৎসব, একের পর এক মেগা ম্যাচ, জানুন খেলাগুলির সময়সূচি

বসন্তের শেষে বাংলা জুড়ে গরমের গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখি হতে শুরু করেছে। এরইসঙ্গে দোসর হয়েছে লোকসভা ভোটের উত্তাপ। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণের মধ্য দিয়েই লোকসভা নির্বাচনের বোধন অনুষ্ঠিত হবে। এরইমধ্যে বাংলায় চৈত্র শেষে বর্ষবরণের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ভোট এবং উৎসেবর আবহে যুক্ত হয়েছে খেলাও। শনিবার থেকেই কলকাতায় যেন শুরু হয়ে যাচ্ছে খেলার উৎসব।

ক্রিকেট থেকে ফুটবল, একের পর এক মেগা ম্যাচ তিলোত্তমায়। শনিবার থেকে মঙ্গলবার পর পর ম্যাচ রয়েছে কলকাতায়। একদিকে আইপিএলে কেকেআরের ম্যাচ অন্যদিকে ফুটবলের মাঠে বাংলার দুই দল মোহনবাগান এসজি এবং মহমেডান নামছে ট্রফি জয় নিশ্চিত করতে। তাই বাংলার ক্রীড়াপ্রেমীদের ভোটের ভরা বাজারেও স্লোগান খেলা হবে।

IPL-ISL

প্রথমেই আসা যাক ফুটবলের কথায়। ইতিমধ্যেই মহমেডান স্পোর্টিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। যদিও খাতায় কলমে এখনও তাদের শেষ ম্যাচ বাকি। শনিবার ১৩ এপ্রিল সন্ধ্যা ৬ টায় সাদা কালো ব্রিগেড কলকাতায় ঘরের মাঠে( যুবভারতীতে) শেষ ম্যাচ খেলতে নামবে দিল্লি এফসির বিরুদ্ধে। যেখানে মহমেডান হাতে আই লিগ তুলে দেওয়া হবে ।

রবিবার ১ লা বৈশাখ। ময়দানে রীতি মেনে হবে বার পুজো। সকাল ৯টায় দুই প্রধানের বার পুজো হবে। সকালেই ইস্টবেঙ্গল -মোহনবাগান সহ ছোট বড় সব ক্লাবেই ঐতিহ্যের বার পুজো অনুষ্ঠিত হবে। সকালটা ফুটবলের উৎসবের হলেও নববর্ষের বিকালটা অবশ্যই ক্রিকেটের। ইডেনে কেকেআরের মেগা ম্যাচ। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। দুপুরে ৩.৩০ থেকে ইডেনে আইপিএলের ম্যাচে ঘরের মাঠ ইডেনে খে‌লতে নামবে নাইটরা। এই দলের আলিক অবশ্যই কলকাতায় সঞ্জীব গোয়েঙ্কা। ফলে এই ম্যাচ কলকাতার কাছে কার্যত বঙ্গ ভঙ্গ।

নববর্ষের দ্বিতীয় দিনে আবার ফুটবলের মহাভোজ। একদিকে মহমেডানের লিগ জয়ের সেলিব্রেশন অন্যদিকে মোহনবাগান এসজির আইএসএলের লিগ শিল্ড জয়ের ম্যাচ। একইদিনে হবে মহমেডানের আই লিগ জয়ের সেলিব্রেশন। রেড রোডের ধারের তাঁবুতে আই লিগ জয়ী ফুটবলারদের জমকালো সংবর্ধনা দেওয়া হবে।

বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসি-কে ৪-০ গোলে হারিয়ে লিগ-শিল্ড জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে মোহনবাগান। সামনে এ বার মুম্বই সিটি। সোমবার যুবভারতীতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে। লিগ শীর্ষে থাকা দলকে হারাতে পারলেই লিগ-শিল্ড মোহনবাগান সুপার জায়ান্টের। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট মুম্বই সিটির। একই সংখ্যক ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট পেয়েছে মোহনবাগান এসি।শেষ ম্যাচ কার্যত ফাইনাল।

মঙ্গলবার শহরে ফের ক্রিকেট উত্তাপ। ইডেনে ১৬ এপ্রিল আবার কলকাতা নাইট রাইডার্সের হোম ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ২১ এপ্রিল ইডেনে মহারণ। সেদিন কেকেআরের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+