কানপুরে কোন কম্বিনেশনে নামতে পারে নিউজিল্যান্ড? অস্ত্রে শান জেমিসন-প্যাটেলদের
বিশ্বের এক নম্বর টেস্ট দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমবারের চ্যাম্পিয়ন। কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড কাল কানপুরে ২০২১-২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করছে। ভারতকে হারিয়েই ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল কিউয়িরা। টি ২০ সিরিজকে বেশি গুরুত্ব না দিয়ে টেস্ট সিরিজকেই পাখির চোখ করেছে নিউজিল্যান্ড। সে কারণেই টি ২০ সিরিজে বিশ্রামও দেওয়া হয় উইলিয়ামসন ও কাইল জেমিসনকে।

১৯৮৮ সালের পর ভারতে আর টেস্ট জেতেনি নিউজিল্যান্ড। শেষবার ভারত সফরে এসে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয়েছিল। তবে ধারে-ভারে এবার অনেক শক্তিশালী নিউজিল্যান্ডের এই দল, ভালো ভারসাম্যও রয়েছে। ভারতীয় দল এই দুই টেস্টের সিরিজে পূর্ণশক্তি নিয়ে নামতে পারছে না। দক্ষিণ আফ্রিকা সফরের আগে ঘুরিয়ে-ফিরিয়ে তারকাদের বিশ্রাম দেওয়া হচ্ছে। সেইসঙ্গে যোগ হয়েছে চোট সমস্যা। যা নিউজিল্যান্ডকে বাড়তি সুবিধা দিতেই পারে। যদিও ভারতীয় স্পিনের ত্রিফলা কিউয়িরা কতটা সামলাতে সক্ষম হয় তার উপরই নির্ভর করবে সিরিজের গতিপ্রকৃতি।

কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে স্পিন সহায়ক উইকেটই হয়। তাই নিউজিল্যান্ডও তিন স্পিনার নিয়েই নামার পরিকল্পনা করছে। আজাজ প্যাটেল ও উইল সমারভিলকে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে প্রথম একাদশে রেখে মিচেল স্যান্টনারকে খেলানো হবে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে। আজাজ প্যাটেলের জন্ম মুম্বইয়ে। আট বছর বয়সে পরিবারের সঙ্গে পাকাপাকিভাবে চলে যান নিউজিল্যান্ডে।
What part of the Indian Test Tour is @AjazP looking forward to the most? 🏏#INDvNZ #CricketNation #Cricket pic.twitter.com/UZTQ3X0Qpd
— BLACKCAPS (@BLACKCAPS) November 23, 2021
জুনের পর প্রথম শ্রেণির ক্রিকেট না খেললেও ভারতের বিরুদ্ধে সিরিজে ভালো কিছু করতে মুখিয়ে রয়েছেন আজাজ। এসজি বলের সঙ্গে অনেকটা ডিউক বলের মিল পাচ্ছেন। আজাজের কথায় বল গ্রিপ করতে কোনও অসুবিধাও হচ্ছে না। ৯টি টেস্টে ২৬টি উইকেটের মালিক ৩৩ বছরের এই স্পিনার ভারতে এসে স্পিন খেলতে দক্ষ ভারতীয় ব্যাটারদের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত।

নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন রবিচন্দ্রন অশ্বিনদের কীর্তি স্পর্শের হাতছানিকে সামনে রেখেই কানপুরে নামবেন। নিউজিল্যান্ড দলে টিম সাউদির সঙ্গে নতুন বলে সঙ্গী হওয়ার দৌড়ে আরসিবিতে খেলা এই পেসারই এগিয়ে। যদিও তিনি নিজে বলেছেন, আইপিএলের প্রথমার্ধ এ দেশে খেললেও খুব বেশি খেলার অভিজ্ঞতা ভারতে নেই। তাই নিল ওয়াগনার, টিম সাউদিদের কাছ থেকে ভারতে বোলিংয়ের জন্য মূল্যবান পরামর্শ নিচ্ছি। বল স্যুইং করানোরও প্রস্তুতি সারছেন জেমিসন। আটটি টেস্টে তাঁর ৪৬টি উইকেট রয়েছে। ভারতের বিরুদ্ধে সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে ৩১ রানে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৩০ রানে ২টি উইকেট নিয়েছিলেন। গত বছর ওয়েলিংটনে অভিষেক টেস্টে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৯ রানে ৪ উইকেট ও ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসে ৪৫ রানে ৫ উইকেট পেয়েছিলেন। ৯টি বা তার চেয়ে কম টেস্টে ৫০টি টেস্ট উইকেটের মালিক হতে জেমিসনের দরকার ৪ উইকেট। প্রাক্তন প্রোটিয়া পেসার ভার্নন ফিলান্ডার ৭টি টেস্টে ৫০ উইকেট পূর্ণ করেছিলেন। ইয়াসির শাহ ও রবিচন্দ্রন অশ্বিনের লেগেছিল ৯টি টেস্ট।
Training time in Kanpur 🏏 #INDvNZ pic.twitter.com/LyjYHIG04k
— BLACKCAPS (@BLACKCAPS) November 23, 2021
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- টম লাথাম, উইল ইয়ং, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি, আজাজ প্যাটেল, উইল সমারভিল
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications