চার দেশের সুপার সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানালেন সৌরভ

চার দেশের সুপার সিরিজ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, বিষয়টি প্রস্তাবের স্তরে রয়েছে।

চার দেশের সুপার সিরিজ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, বিষয়টি প্রস্তাবের স্তরে রয়েছে। এ ব্যাপারে আইসিসি-র সঙ্গেও তাঁদের সেভাবে কোনও কথা হয়নি বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

উদ্যোগটা কী

উদ্যোগটা কী

আগামী দিনে ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে বিশ্বের সেরা চার ক্রিকেট টিমকে নিয়ে মেগা টুর্নামেন্ট শুরু করার কথা জানান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। যেখানে ভারতের সঙ্গে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও অন্য একটি প্রথম সারির ক্রিকেট দলকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। যদিও বিষয়টি প্রস্তাবের স্তরে রয়েছে বলেই জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ।

সময়

সময়

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, সুপার সিরিজ টুর্নামেন্টটি ২০২১ সাল থেকে শুরু হতে পারে। প্রথমবার টুর্নামেন্টটি ভারতের মাটিতে আয়োজিত হবে। এরপর টুর্নামেন্টটি রোটেশন পদ্ধতিতে প্রতিযোগিতার বাকি তিন দেশে হবে বলে জানান বিসিসিআই সভাপতি।

প্রতি বছর

প্রতি বছর

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী সুপার সিরিজ প্রতি বছরই খেলা হবে। ভারতে টুর্নামেন্ট হবে অক্টোবর-নভেম্বরে। ইংল্যান্ডে টুর্নামেন্ট হতে পারে স্টেপ্টেম্বরে। অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবর-নভেম্বর বা ফেব্রুয়ারি-মার্চে ম্যাচ আয়োজন করা হতে পারে।

 প্রায় রাজি ইসিবি

প্রায় রাজি ইসিবি

এ ব্যাপার নিয়ে আলোচনার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। তাঁদের সুপার সিরিজের প্রস্তাবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইসিবি কার্যত রাজি হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য আইসিসি বিরোধিতায় এখন এক আসনে বসেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

আইসিসি-র আপত্তি

আইসিসি-র আপত্তি

সূত্রের খবর, প্রাথমিকভাবে সুপার সিরিজ আয়োজনের ব্যাপারে আপত্তিই জানিয়েছে আইসিসি। তাদের বক্তব্য, আইপিএল ও বিগ বাশ শেষ হওয়ার পহর অক্টোবর-নভেম্বরের মরশুমে দ্য হ্যান্ড্রেড ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে সুপার সিরিজ আয়োজনের জন্য সময় বের করা মুশকিল হবে বলেই মনে করে আইসিসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+