IPL 2022: কলকাতা-মুম্বই ম্যাচে আচরণ বিধি ভেঙে শাস্তির কবলে বুমরাহ-রানা
IPL 2022: কলকাতা-মুম্বই ম্যাচে আচরণ বিধি ভেঙে শাস্তির কবলে বুমরাহ-রানা
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের দুরন্ত জয়ের দিনেও শিবিরে খারাপ খবর নীতিশ রানার জন্য। আচরণ বিধি লঙ্ঘন করার জন্য ম্যাচ ফি'র দশ শতাংশ কেটে নেওয়া হল নীতিশ রানার।

আইপিএল-এর তরফ থেকে পাঠানো একটি বিবৃতিতে বলা হয়েছে, "আপিএল-এর কোড অব কনড্যাক্টের লেভেল ওয়ান লঙ্ঘন করেছেন নীতিশ রানা। সেই কারণে তাঁর ম্যাচ ফি'র দশ শতাংশ কেটে নেওয়া হয়েছে।" শুধু রানা একা নন, এই ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করে ভর্ৎসিত হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাইনের প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহ। তিনিও রানার মতো একই দোষের দোষী হওয়ায় আইপিএল-এর নিয়ম বিধির লেভেন ওয়ান লঙ্ঘন করার শাস্তি পেয়েছে। বুমরাহও ম্যাচ ফি'র দশ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই ম্যাচে ৩ ওভারে ২৬ রান খরচ করেন জসপ্রীত বুমরাহ, একটি উইকেটও পাননি তিনি। অপর দিকে, খারাপ ফর্ম অব্যহত নীতিশ রানার। মাত্র আট রানে প্যাভিলিয়নে ফেরন তিনি। মুরুগন অশ্বিনের বলে ক্যাচ তুলে দেন ড্যানিয়েল স্যামসের হাতে।
আইপিএল-এর নিয়ম অনুযায়ী আচরণ বিধির লেভেল ওয়ান লঙ্ঘন করলে ম্যাচ রেফারির পাঠানো রিপোর্ট এবং তাঁর সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে গণ্য করা হয়।
রোহিত শর্মার নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পুনেপ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা জিততে ব্যর্থ হয়। হারের হ্যাটট্রিক করে ফেলল তারা। রোহিত নিজেও রান পাননি। মাত্র ৩ রানে উমেশ যাদবের বলে উইকেটের পিছনে স্যাম বিলিংসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। মুম্বইকে এই ম্যাচে একাই শেষ করে দিয়েছেন প্যাট কামিন্ট। বল হাতে দুই উইকেট সংগ্রহ করার পাশাপাশি ১৫ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। ১৪ বলে পূর্ণ করেন অর্ধ-শতরান কে এল রাহুলের সঙ্গে আইপিএল-এর ইতিহাসে দ্রুততম অর্ধ-শতরান করার নজির গড়লেন তিনি।












Click it and Unblock the Notifications