নিউজিল্যান্ডের সামনে বিরল নজিরের হাতছানি! কেমন হতে পারে উইলিয়ামসনদের প্রথম একাদশ?

টি ২০ বিশ্বকাপের ফাইনালে কাল দুবাইয়ে অস্ট্রেলিয়ার সামনে নিউজিল্যান্ড। অজি বা কিউয়ি, কেউই টি ২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। ৫০ ওভারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া পাঁচবারের চ্যাম্পিয়ন। তবে নিউজিল্যান্ড একবারও বিশ্বকাপ জিততে পারেনি। তবে প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব ঘরে তুলেছে ভারতকে হারিয়ে। আর সে কারণেই বিরল নজিরের সামনে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের সামনে বিরল নজিরের হাতছানি! কেমন হতে পারে উইলিয়ামসনদের প্রথম একাদশ ?

কাল জিতলে একই বছরে দুটি আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার বিরল নজির গড়তে পারবেন কেন উইলিয়ামসনরা। ২০১৫ সালে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে অজিদের বিরুদ্ধে বিরাট পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। ২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেও কেন উইলিয়ামসনের দল হেরে যায় ইংল্যান্ডের কাছে। যদিও বিশ্বের ১ নম্বর টি ২০ দল তথা ৫০ ওভারের বিশ্বচ্যাম্পিয়ন ইয়ন মর্গ্যানদের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়ে ইংল্যান্ডকে হারিয়েই প্রথমবারের জন্য টি ২০ বিশ্বকাপ ফাইনালে উঠেছে কিউয়িরা। তবে সেমিফাইনালে স্টাম্প আউট হয়ে ব্যাটে ঘুষি মেরে ডান হাতের হাড় ভেঙে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ওই ম্যাচে জয়ের অন্যতম কারিগর ডেভন কনওয়ে। এদিন কেন উইলিয়ামসন জানিয়েছেন, চলতি বিশ্বকাপে একটি ম্যাচ খেলা টিম সেইফার্ট প্রথম একাদশে আসবেন।

কনওয়ে হাতে প্লাস্টার নিয়েই কনওয়েকে প্র্যাকটিস করিয়েছেন টি ২০ বিশ্বকাপ ফাইনালে নামার আগে। সেইফার্ট গত বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং এ বছরের আইপিএলে রানার-আপ কলকাতা নাইট রাইডার্স দলে ছিলেন। দলের ভারসাম্য নিয়ে সন্তুষ্ট উইলিয়ামসন বলেন, আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণ ক্রিকেটাররা রয়েছেন। তাঁরা বিভিন্ন দলের হয়ে খেলেন এবং বড় শট খেলতে ভালোবাসেন। তেমনই একজন সেইফার্ট। তবে ডেভনকে না পাওয়া বড় ক্ষতি। তিনি সব ফরম্যাটে দলের অন্যতম বড় ভরসাও। দুর্ভাগ্যজনকভাবে তিনি ছিটকে গিয়েছেন।

নিউজিল্যান্ডের সামনে বিরল নজিরের হাতছানি

সব ধরনের ফরম্যাট মিলিয়ে ২১২টি ম্যাচে অস্ট্রেলিয়াকে মাত্র ৫১ বার হারিয়েছে নিউজিল্যান্ড। টি ২০ বিশ্বকাপে একটি সাক্ষাত-সহ। নিউজিল্যান্ডের গায়ে বছরের পর বছর ধরে সেঁটে থাকা আন্ডারডগ তকমা টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলার পর থাকা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে যেহেতু এ সবে তাঁদের কোনও নিয়ন্ত্রণ নেই, তাই বিষয়টি নিয়ে ভাবছেন না উইলিয়ামসন। তিনি বলেন, চলতি বছরে ডাবল (পরপর দুটি আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন) হলে ভালো লাগবে। কিন্তু বাস্তবে একটি ক্রিকেট ম্যাচই হতে চলেছে। আমরা সেদিকে তাকিয়ে নিজেদের খেলাতেই ফোকাস রাখছি। যেগুলি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলি যথাযথ প্রয়োগ করারই লক্ষ্য থাকবে। দুই প্রতিবেশী দেশ আইসিসি ইভেন্টের ফাইনাল খেলছে, ফলে আমরা সকলেই ভালো খেলার জন্য মুখিয়ে রয়েছি।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সেইফার্ট (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+