Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ মিতালি-অশ্বিনকে, দেখে নিন আমন্ত্রিত ক্রীড়াবিদদের তালিকা
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠান। রাম লালার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশজুড়ে উন্মাদনা তৈরি হয়েছে। আগামী সোমবার উত্তরপ্রদেশের অযোধ্যা নগরীতে চাঁদের হাঁট বসতে চলেছে। দেশের প্রথম সারির নক্ষত্ররা উপস্থিত থাকবেন রাম মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠানে। ব্যতিক্রম কেনইবা হবেন ক্রিকেটাররা। সচিন-ধোনি-বিরাটের পর শুক্রবার আমন্ত্রণ পেলেন আরও দুই ক্রিকেটার।
ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসাবে রাম মন্দিরের 'প্রাণপ্রতিষ্ঠা' অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন মিতালি রাজ। শুক্রবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ তাঁকে আমন্ত্রণের খবর প্রকাশ্যে আনেন। সমাজমাধ্যমে আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছেন মিতালি রাজ নিজেই। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রতিনিধিরা যখন গিয়েছিলেন, তখন বাড়িতে ছিলেন না ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

শুধু মিতালি নন ভারতের অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও আগামী সোমবার অর্থ্যাত ২২ জানুয়ারী অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগদানের জন্য একটি আমন্ত্রণ পেয়েছিলেন৷
তামিলনাড়ুর বিজেপি রাজ্য সম্পাদক ড. এসজি সূর্য এবং সহ-সভাপতি ভেঙ্কটরামন সি আর অশ্বিনের কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন৷ আমন্ত্রণ প্রাপ্তির ছবিটি অশ্বিন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অনুষ্ঠানের জন্য দেশের ৬ হাজার জনেরও বেশি মানুষকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। আগামী সোমবার অযোধ্যার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ক্রিকেটার ও অভিনেতাসহ বেশ কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে এই অনুষ্ঠানের এমএস ধোনি, বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকর, ভেঙ্কটেশ প্রসাদের মতো ক্রিকেট ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছিল৷এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণ ভারতের দুই প্রতিনিীধি অশ্বিন ও মিতালি রাজ। এছাড়াও আছেন রোহিত শর্মা, সুনীল গাভাসকর, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, কপিল দেব, রবীন্দ্র জাদেজা।
Blessed to have received the invitation to the Pran Pratishtha Mangal Vidhi in Ayodhya. My mother accepted it on my behalf. pic.twitter.com/S2i89xYKIb
— Mithali Raj (@M_Raj03) January 18, 2024
অযোধ্যায় রামলালার প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের বৈদিক অনুষ্ঠান শুরু হয়েছে মঙ্গলবারের অনুষ্ঠানের এক সপ্তাহ আগে। ২৩ জানুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য মন্দির খুলে দেওয়া হবে। দুপুর ১টার মধ্যে 'প্রাণ প্রত্যয়' শেষ হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
ক্রীড়াবিদদের মধ্যে এখনও পর্যন্ত আমন্ত্রণ পেয়ছেন নীরজ চোপড়া, বিশ্বনাথন আনন্দ, পিটি উষা, সাইনা নেহওয়াল, লিয়েন্ডার পেজ, পিভি সিন্ধু, বাইচুং ভুটিয়া, পুল্লেলা গোপীচাঁদ, বাচেন্দ্রি পল, কল্যাণ চৌবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications