Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ওয়ার্ন-ম্যাকগ্রাকে হারিয়ে একবিংশ শতাব্দীর সেরা মুরলীধরন, পরিসংখ্যানেই টেক্কা

ওয়ার্ন-ম্যাকগ্রাকে হারিয়ে একবিংশ শতাব্দীর সেরা মুরলীধরন, পরিসংখ্যানে টেক্কা

সাউদম্পটনে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বৃষ্টির জেরে কার্যত ধুয়ে যেতে বসেছে। নির্ধারিত সূচি অনুযায়ী চার দিন কেটে গেলেও দুই দিনের অসম্পূর্ণ খেলা হয়েছে। ফলে মন ভাল নেই ক্রিকেট ফ্যানদের। সেই আবহে একবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ টেস্ট বোলার নির্বাচন করেছে ব্রডকাস্টার স্টার স্পোর্টস। এই সম্মান পেয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন।

সেরা মুরলীধরন

স্পোর্টস ব্রডকাস্টার স্টার স্পোর্টস মনোনিত ৫০ সদস্যের বিচারকের প্যানেল একবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ট (GOAT) টেস্ট বোলার নির্বাচন করেছে। প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞ, ধারাভাষ্যকারদের এই দল শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরনকে এই সম্মানের যোগ্য বলে মনে করেছেন। এ লড়াইয়ে তিনি হারিয়েছেন অস্ট্রেলিয়ার গ্রেট শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা এবং দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার ডেল স্টেইনকে।

মুরলীধরনের কেরিয়ার

মুরলীধরনের কেরিয়ার

শ্রীলঙ্কার হয়ে মোট ১৩৩টি টেস্ট ম্যাচ খেলেছেন মুথাইয়া মুরলীধরন। ৮০০টি উইকেট নিয়েছেন। যা বিশ্বে সর্বাধিক। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট ৬৭ বার নিয়েছেন মুরলী। ৫১ রান দিয়ে নেওয়া ৯ উইকেট টেস্টের এক ইনিংসে তাঁর সেরা স্পেল। শ্রীলঙ্কার হয়ে ৩৫০টি ওয়ান ডে ম্যাচ খেলা মুরলীধরন ৫৩৪টি উইকেট নিয়েছেন। টি২০ ফর্ম্যাটেও ১৩টি উইকেট রয়েছে কিংবদন্তি।

শেন ওয়ার্নের কেরিয়ার

শেন ওয়ার্নের কেরিয়ার

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি টেস্ট ম্যাচ খেলা শেন ওয়ার্ন ৭০৮টি উইকেট নিয়েছেন। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট ৩৭ বার নিয়েছেন অজি লিজেন্ড। ৭১ রান দিয়ে নেওয়া ৮ উইকেট টেস্টের এক ইনিংসে ওয়ার্নের সেরা স্পেল। অস্ট্রেলিয়ার হয়ে ১৯৪টি ওয়ান ডে ম্যাচ খেলে ২৯৩ উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন।

গ্লেন ম্যাকগ্রার কেরিয়ার

গ্লেন ম্যাকগ্রার কেরিয়ার

অস্ট্রেলিয়ার হয়ে ১২৪টি টেস্ট ম্যাচ খেলেছেন গ্লেন ম্যাকগ্রা। ৫৬৩টি উইকেট নিয়েছেন কিংবদন্তি ফাস্ট বোলার। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট ২৯ বার নিয়েছেন গ্লেন। ২৪ রান দিয়ে নেওয়া ৮ উইকেট টেস্টের এক ইনিংসে তাঁর সেরা স্পেল। অস্ট্রেলিয়ার হয়ে ২৫০টি ওয়ান ডে ম্যাচ খেলে ২৭৯টি উইকেট নিয়েছেন প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার।

ডেল স্টেইনের কেরিয়ার

ডেল স্টেইনের কেরিয়ার

দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলা ডেল স্টেইন ৪৩৯টি উইকেট নিয়েছেন। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট ২৬ বার নিয়েছেন স্টেইন। দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ান ডে এবং টি২০-তে যথাক্রমে ১৯৬ ও ৬৪টি উইকেট নিয়েছেন কিংবদন্তি ফাস্ট বোলার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+