মহিলাদের প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক মুম্বই ইন্ডিয়ান্সের, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও সফল বাংলার সাইকা

মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। তিন উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারী বাংলার সাইকা ঈশাক।

মহিলাদের প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে হারাল ৮ উইকেটে। দিল্লি ক্যাপিটালস এদিনই প্রথম পরাজয়ের সম্মুখীন হলো। বাংলার সাইকা ঈশাক কৃপণ বোলিং করে তিন উইকেট দখল করলেন।

মহিলাদের প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক মুম্বই ইন্ডিয়ান্সের

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক মেগ ল্যানিং। ১৮ ওভারে ১০৫ রানে অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। ১২.২ ওভারে ৮১ রানে চতুর্থ উইকেট পড়েছিল। মাত্র ২৪ রানের মধ্যেই পড়ে ৭ উইকেট। মেগ ল্যানিং ৪১ বলে সর্বাধিক ৪৩ রান করেন। ১৮ বলে ২৫ রান করেন জেমাইমা রডরিগেজ। রাধা যাদব করেন ১০ রান। বাংলার সাইকা ঈশাক ৩ ওভারে ১৩ রান খরচ করে তিনটি উইকেট নিলেন। তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে আপাতত তিনিই টুর্নামেন্টে সর্বাধিক উইকেটশিকারী। এদিন ল্যানিং, শেফালি ভার্মা ও জেমাইমাকে ফেরান সাইকা। শেফালি (৬ বলে ২) ও জেমাইমা বোল্ড হন। ইসাবেল ওং ৪ ওভারে ১০ রান দিয়ে এবং হেইলি ম্যাথিউজ ৪ ওভারে ১৯ রান দিয়ে তিনটি করে উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে ১৫তম ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ওপেনিং জুটিতে ৬৫ রান যোগ করেন যস্তিকা ভাটিয়া ও হেইলি ম্যাথিউজ। ৮.৫ ওভারে ৬৫ রানে প্রথম উইকেট পড়ে। যস্তিকা ৮টি চারের সাহায্যে ৩২ বলে ৪১ রান করেন। হেইলি ম্যাথিউজ ফেরেন ১১.৩ ওভারে দলগত ৭৭ রানে। তিনি ৩১ বলে ৩২ রান করেন। ন্যাট সিভার-ব্রান্ট ১৯ বলে ২৩ ও অধিনায়ক হরমনপ্রীত কৌর ৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন। অ্যালিস ক্যাপসি ও তারা নরিস একটি করে উইকেট পেয়েছেন।

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রইল মুম্বই ইন্ডিয়ান্স। নেট রান রেট বেড়ে হলো ৪.২২৮। দিল্লি ক্যাপিটালস ৩ ম্যাচে ৪ পয়েন্টেই দাঁড়িয়ে রইল। তাদের নেট রান রেট ০.৯৬৫। ২ ম্যাচে ২ পয়েন্ট রয়েছে ইউপি ওয়ারিয়রজের, নেট রান রেট মাইনাস (-) ০.৮৬৪। গুজরাত জায়ান্টসের ঝুলিতে ৩ ম্যাচে ২ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ২.৩২৭। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটিও ম্যাচে জেতেনি। কাল ব্র্যাবোর্ন স্টেডিয়ামে স্মৃতি মান্ধানার দল প্রথম জয়ের সন্ধানে নামবে ইউপি ওয়ারিয়রজের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+