সেলিব্রিটিদের মধ্যে অনলাইনে সবচেয়ে বেশি সার্চ হন ধোনি, রিপোর্ট
বাইশ গজ থেকে দূরে থাকলেও তাঁর জৌলুস কিন্তু মুহূর্তের জন্যেও ফিঁকে হয়নি। এক রিপোর্টে উঠে আসছে, এমনই তথ্য। অনলাইনে সেলিব্রিটিদের মধ্য়ে সবচেয়ে বেশি সার্চ সেলেব এখন মহেন্দ্র সিং ধোনি।
বাইশ গজ থেকে দূরে থাকলেও তাঁর জৌলুস কিন্তু মুহূর্তের জন্যেও ফিঁকে হয়নি। এক রিপোর্টে উঠে আসছে, এমনই তথ্য। অনলাইনে সেলিব্রিটিদের মধ্য়ে সবচেয়ে বেশি সার্চ সেলেব এখন মহেন্দ্র সিং ধোনি।

মঙ্গলবার এক সাইবার সিকিউরিটি অ্যান্টিভাইরাস সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, সোশ্য়াল মিডিয়ায় সার্চ হওয়া সেলিব্রিটিদের মধ্যে শীর্ষে রয়েছেন ধোনি। তালিকায় দু'নম্বরে রয়েছেন ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর। এরপরই রয়েছেন বিগ বস আটের উইনার গৌতম গুলাটি।
ইন্টারনেট অ্যান্টিভাইরাস সংস্থা ম্যাকাফি ইন্ডিয়ার পক্ষ থেকে এই তথ্য তুলে ধরা হয়েছে। এরপর ক্রমানুয়ায়ী, শীর্ষ সার্চের তালিকায় অভিনেত্রী সানি লিয়ন ও পপ আইকন বাদশার নাম রয়েছে। প্রথম সারির তালিকায় বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে, শ্রদ্ধা কাপুরদের নাম রয়েছে।
প্রসঙ্গত ক্রিকেট থেকে এখন অনেকটা দূরে রয়েছেন ধোনি। শেষবার দেশের জার্সিতে ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলেছেন মাহি। এরপর দেশের সেনার কাজে নিজেকে নিয়োজিত করেন। যেকারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি চেয়ে নিয়েছিলেন। এরপর সেনার দায়িত্ব থেকে ব্য়ক্তিগত কাজে ফিরলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের জার্সিতে সিরিজে ছিলেন না ধোনি। মনে করা হচ্ছে, ঘরের মাঠে আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেও থাকবেন না মাহি।












Click it and Unblock the Notifications