Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: এখনই নিচ্ছেন না বিদায়! আগামী আইপিএলেও দেখা যাবে মাহি শো? ধোনির অবসর নিয়ে রইল বড় আপডেট

২০২৩ সালের আইপিএল থেকেই এমএস ধোনির অবসর নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু যাবতীয় জল্পনায় জল ঢেলে ২০২৪ সালের আইপিএলেও খেলেছেন ধোনি। তবে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে শুধু ক্রিকেটার হিসেবে খেলেছেন। আরসিবির কাছে ২৭ রানে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে সিএসকে। সেইসঙ্গে মাহির কেরিয়ারেও কি শেষ ম্যাচ হয়ে থাকল?

আইপিএল থেকে সিএসকে বিদায় নিতেই ফের শুরু হয়েছে মাহির অবসর জল্পনা। কিন্তু একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এখনও অবসরের বিষয়ে কোনও কথা সতীর্থদের জানাননি মাহি। ধোনি এখনও সিএসকে ম্যানেজমেন্টকে তাঁর অবসরের পরিকল্পনার বিষয়ে কিছু বলেননি। আগামী কয়েক মাসের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন ধোনি।

ms dhoni

নাম প্রকাশে অনিচ্ছুক সিএসকে দলের এক সূত্র সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ধোনি সিএসকে-তে কাউকে বলেননি যে তিনি অবসর গ্রহণ করছেন। দলীয় ম্যানেজমেন্টকে বলেছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি কয়েক মাস অপেক্ষা করবেন। উইকেটের মধ্যে দৌড়াতে তিনি কোনও অস্বস্তি অনুভব করেননি, যা একটি ইতিবাচক দিক। আমরা ধোনির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। তিনি সর্বদা দলের সর্বোত্তম স্বার্থ মাথায় রাখেন।'

পরিচিত লোকেরা বিশ্বাস করে য়ে মাহি এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে না, ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁর সময় প্রয়োজন। এর মধ্যে, ধোনির পেশী ছিঁড়ে তাঁর খেলতে সমস্যা হওয়ার বিষয়টিও প্রকাশ্যে আসে চলতি আইপিএলের মধ্যেই। এর কারণেই তিনি ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামছেন।

ধোনি নীচে ব্যাট করেছেন এবারের আইপিএলের বেশির ভাগ ম্যাচেই। এবং শুধুমাত্র একটি নির্দিষ্ট সংখ্যক ডেলিভারির মুখোমুখি হয়েছেন। তবুও, ইদানীং, মাহিকে স্বাচ্ছন্দ্য দেখাচ্ছিল এবং উইকেট কিপিং বা ব্যাটিং-এ কোনো অসুবিধা হয়নি। এবারের আইপিএলে ১৪ ম্যাচে ১৬১ রান করেন ধোনি। স্ট্রাইকরেট ২২০.৫।

২০২৩ আইপিএল শেষে ধোনি বলেছিলেন ফ্যানেদের ভালবাসার কারণে আরও একটি মরশুম খেলতে চান তিনি। চেন্নাইতে রাজস্থান ম্যাচ শেষে গোটা মাঠ পরিক্রমা করেছিলেন মাহি। এমএস ধোনি এখনও সরকারিভাবে কিছু ঘোষণা না করলেও ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় ধোনিকে বিদায়ী সংবর্ধনা দিতে শুরু করেছেন। ভক্তরা অবশ্য প্রায় দুই দশক ধরে ক্রিকেট বিশ্বকে এত কিছু দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ধোনিকে।

কিন্তু ক্রিকেটারের নাম মহেন্দ্র সিং ধোনি। তাঁর জীবনের চিত্রনাট্য স্বয়ং ঈশ্বর লেখেন। তাই আগাম কোনও কিছু ধরে নেওয়া ভুল, হয়ত আগামী আইপিএলেও হলুদ জার্সিতে মাঠে দেখা যেতেই পারে ধোনিকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+