MS Dhoni Birth Day: কবে মাঠে ফিরবেন ক্যাপ্টেন কুল? মাহির জন্মদিনে জাদেজা দিলেন বড় আপডেট

MS Dhoni Birth Day: শুক্রবার জীবনের পাতায় ৪২ বছর পূর্ণ করে ৪৩-এ পা দিলেন মহেন্দ্র সিং ধোনি। বরাবরই আড়ম্বরহীন জন্মদিন পালন করতেই পছন্দ করেন ক্যাপ্টেন কুল। প্রচারের আলো থেকে ‌নিজেকে সরিয়ে রাখতে চান। কিন্তু ধোনির জন্মদিন বলে কথা, ভক্তদের কাছে দিনটা মাহি পার্বণ।

ধোনির সাফল্যের ক্যাবিনেটে রয়েছে দুটি বিশ্বকাপ, একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি টেস্ট সেরা দলের খেতাব এবং অবশ্যই পাঁচ পাঁচটি আইপিএল ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। ক্রিকেট এবং ধোনির সম্পর্ক এখনও চেন্নাই সুপার কিংস-এর হলুদ জার্সির সুতোয় বাধা।

MS Dhoni Birth Day

সদ্য সমাপ্ত মরসুমে তাঁর অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল কিন্তু সরকারি ভাবে কোনও কিছু ঘোষণা করেননি। বরং কিছুটা রহস্য বজায় রেখেছেন। চেন্নাইকে পঞ্চমবার আইপিএল জিতিয়েছেন কয়েকমাস আগে। আপাতত হাঁটুতে অস্ত্রোপচারের পর বিশ্রামে রয়েছেন ধোনি।

আগামী মরসুমে কী সিএসকের জার্সিতে মাঠে নামবেন ধোনি? এটাই এখন লাখ টাকার প্রশ্ন মাহি ভক্তদের কাছে। তবে ধোনির সতীর্থ রবীন্দ্র জাদেজা সেই রহস্যের কিছুটা কিনাড়া করেছেন।

ধোনি

জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ধোনিকে নিয়ে শুভেচ্ছার সুনামি। কিন্তু জাড্ডুর টুইট কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। সমাজ মাধ্যমে চেন্নাইয়ের পঞ্চমবার আইপিএল জয়ের মুহুর্তের ছবি তুলে ধরেছেন জাদেজা। সেখানে দেখা যাচ্ছে ধোনিও জাদেজা আলিঙ্গনবদ্ধ। ছবির ক্যাপশনে জাদেজা লিখেছেন ২০০৯ সাল থেকে তাদের সম্পর্কের কথা। তবে মাহিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি জাড্ডু লিখেছেন খুব তাড়াতাড়ি হলুদ জার্সিতে তোমাকে দেখত পাবো।

জাদেজার এই টুইট থেকেই শুরু হয়েছে জল্পনা, তাহলে কী অস্ত্রোপচারের পর রিহ্যাব শেষে দ্রুত মাঠে ফিরছেন ধোনি? আগামী মরসুমে সিএসকের জার্সিতে দেখা যেতে চলেছে মাহি ম্যাজিক? বিশ্বজোড়া তাঁর ভক্তরা আরও একবার তাঁকে দেখতে চাইছেন আইপিএলের মঞ্চে।

আইপিএল ফাইনাল জেতার পরই ভক্তদের আস্বস্ত করে ধোনি বলেছিলেন, শরীর সায় দিলে আরও একটা আইপিএল মরসুম তিনি খেলবেন। হাঁটুর চোট সারিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরতে চাইছেন ধোনি।

MS Dhoni Birth Day

আইপিএল জয়ের পর মাহি জানান, "হয়তো অবসর ঘোষণা করার এটাই সেরা সময়। কয়েকমাস ধরে গোটা দেশে যে ভালবাসা পেয়েছি, তা কোনও দিন ভোলার নয়। এখান থেকে ক্রিকেটকে পাকাপাকি বিদায় জানানো সহজ। কিন্তু কঠোর পরিশ্রম করে আইপিএলে ফিরে আসার লড়াইটাই চ্যালেঞ্জের। ভাবার জন্য এখনও ৬-৭ মাস রয়েছে। আমার পক্ষ থেকে এটা সমর্থকদের উপহার।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+