Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MS Dhoni Birth Day: মেজাজ হারান ক্যাপ্টেন কুলও, হয়েছে থানায় এফআইআর, ধোনির জীবনেও রয়েছে একাধিক বিতর্ক

ক্রিকেট মাঠে তাঁর নাম যতই ক্যাপ্টেন কুল হোক, মেজাজের রাশ মাঝমধ্যেই আলগা হয়েছে ধোনিরও। ঠান্ডা মাথার মাহিও বিতর্কে জড়িয়েছেন বার বার। মাঠে হোক মাঠের বাইরে বিতর্ক থেকে সব সময় দূরে থাকা সম্ভব হয়নি মাহির। এমনকি ধোনির নামে হয়েছে এফআইআরও। ৪২তম জন্মদিনে দেখে নেওয়া যাক ধোনির জীবনের কিছু বিতর্কিত মুহূর্ত।

২০১৯ সালে আইপিএল মরসুমের ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস । একটি নো-বলের ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিলো মাঠের পরিস্থিতি। মাঠে উপস্থিত লেগ-আম্পায়ার কোমরের উপরে থাকা একটি বলকে নো-বল না ঘোষণা করায় বিতর্কের সূত্রপাত।

ধোনি

তৃতীয় আম্পায়ার অবশ্য বলটিকে 'নো' ঘোষণা করেন। 'ক্যাপ্টেন কুলের' তকমা ঝেড়ে গেলে ধোনি সরাসরি ডাগ-আউট থেকে মাঠে ঢুকে পড়েন । জবাবদিহি চান আম্পায়ারের থেকে। পরে সতীর্থরা তাঁকে ঠান্ডা করে সেখান থেকে বার করে আনেন। এই বিতর্কের রেশ অনেকদিন চলেছিল।

ধোনির ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে বড় বিতর্ক নিঃসন্দেহে আইপিএলের স্পট-ফিক্সিং কাণ্ডে তাঁর দল চেন্নাই সুপার কিংসের জড়িয়ে যাওয়া। আইপিএলের প্রথম থেকে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সাথে জড়িত তিনি। ২০১৩ সালে দিল্লি পুলিশের তদন্তে আইপিএলের স্পট-ফিক্সিং-এর কথা যখন সামনে এসেছিলো, তখন তাতে জড়িয়ে গিয়েছিলও চেন্নাই সুপার কিংসের নাম।

ধোনির বিরুদ্ধে অভিযোগ না থাকলেও অভিযুক্ত হয়েছিলো চেন্নাই দল। এরজেরে ২ বছর বহিষ্কৃত হয় সিএসকে। ধোনি খেলেন পুনা দলে। যা ধোনির ভাবমূর্তিকে বড়সড় আঘাত করে।

ধোনি

ভারতীয় দলে অধিনায়ত্বের দায়িত্ব নিয়েই তারুণ্য নীতি চালু করেন ধোনি। প্রথমে সৌরভ-দ্রাবিড়দের সীমিত ওভারের ক্রিকেট থেকে ছেঁটে ফেলেছিলেন। ২০১১-১২ সালে অস্ট্রেলিয়ায় সিবি সিরিজে তিন সিনিয়রকে(সচিন, গম্ভীর, শেহওয়াগ)প্রথম একাদশে রাখেননি ক্যাপ্টেন। ফিল্ডিংয়ে শ্লো থাকার জন্যই সিনিয়রদের দল থেকে বাদ দেন ধোনি। যা নিয়ে বিতর্ক কম হয়নি।

২০২২ সালে আইনি জটিলতার মধ্যে পড়েন ধোনি। তাঁর নামে থানায় এফআইআরও দায়ের হয়। নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেড নামক এক সংস্থার ৩০ লক্ষ টাকার চেক বাউন্স করে। তারপরেই এস কে এন্টারপ্রাইজের তরফে থানায় দায়ের করা হয় এফআইআর। যে সংস্থার চেক বাউন্স করেছে, সেই সংস্থার হয়ে আসলে প্রমোশন করেছিলেন কিংবদন্তি ক্রিকেটার। সেই কারণেই দায়ের করা এফআইআরে ধোনির নাম উল্লেখ করা হয়েছে।

ধোনি

এরআগে ২০১৫ সালেও আইনি জটিলতার মুখে পড়তে হয় ধোনিকে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য বেঙ্গালুরুতে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। একটি পত্রিকায় ধোনির ছবি প্রকাশিত হয়েছিল,যা থেকে বিতর্কের সূত্রপাত হয়।

২০১৫ সালে আইপিএলে ম্যাচের পর অ্যাম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন ধোনি। যার জেরে জরিমানার মুখে পড়তে হয় ক্যাপ্টেন কুলকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+