MS Dhoni Birth Day: জয় শাহের বিরাট স্বীকৃতি, ৭০ সেকেন্ডে দেখুন মাহির সেরা ছক্কা
ভারতীয় ক্রিকেটে হেলিকপ্টার শটের প্রবর্তক মহেন্দ্র সিং ধোনি। মেন ইন ব্লুর জার্সিতে তাঁর হাঁকানো ছক্কা গুলো ক্রিকেট ভক্তদের মনের মনিকোঠায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। ৪২তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মাহি। প্রাক্তন ভারত অধিনায়ককে একটু অন্যরকম ভাবেই জন্মদিনের শুভেচ্ছা জানাল বিসিসিআই।
শুক্রবার সকালেই ধোনিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই। ছবিতে দেখা যাচ্ছে মাহির হাতে একদিনের বিশ্বকাপ ট্রফি, পাশে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি টোয়েন্টি বিশ্বকাপ। অর্থ্যাত ধোনির সাফল্যকেই তুলে ধরেছে বোর্ড।

তবে এখানেই শেষ নয়, সেই সঙ্গে মাহির হাঁকানো একটি ছক্কার কোলাজও পোস্ট করা হয়েছে। ৭০ সেকেন্ডের এই ভিডিও ধোনির মারা সেরা কিছু ছ্ক্কা ফের ক্রিকেট ভক্তদের সামনে এনেছে বোর্ড।
ছোট্ট এই ভিডিওটির নাম দেওয়া হয়েছে ভিনটেজ ধোনি। কিন্তু তাৎপর্য পূর্ণভাবে এই ভিডিও-তে নেই কোনও হেলিকপ্টার শট বা ২০১১ সালে বিশ্বকাপ জেতানোর ছক্কা।
Captain. Leader. Legend! 🙌
— BCCI (@BCCI) July 7, 2023
Wishing @msdhoni - former #TeamIndia Captain & one of the finest to have ever graced the game - a very happy birthday 🎂
Here's a birthday treat for all the fans - 7️⃣0️⃣ seconds of vintage MSD 🔥 🔽https://t.co/F6A5Hyp1Ak pic.twitter.com/Nz78S3SQYd
জন্মদিনে সতীর্থ থেকে বোর্ড কর্তা প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন মাহিকে। বোর্ড সচিব জয় শাহ লিখেছেন, ভারতের সব থেকে সফল অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা। তোমার নেতৃত্ব, দক্ষতা অনুপ্রেরণা জোগাবে সব সময়ই।ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য অনেক শুভেচ্ছা।
Happy Birthday to the most successful captain of Team India, @msdhoni! Your charisma, leadership, and extraordinary skills continue to inspire millions around the globe. Thank you for your unparalleled contributions to Indian cricket. @BCCI pic.twitter.com/ogeFGRXhI2
— Jay Shah (@JayShah) July 7, 2023
ভারতীয় দলে খেলার সময় শেহওয়াগ ধোনির শীতল সম্পর্কের কথা বার বারই সাজ ঘরের বাইরে বেরিয়ে আসত। কিন্তু সমস্ত বিতর্ক ভুলে প্রাক্তন ভারত অধিনায়ককে জন্মদিনে অভিনব কায়দায় শুভেচ্ছা জানালেন বীরু। শেহওয়াগ টুইটে সাত সংখ্যার তাৎপর্য তুলে ধরেছেন। সঙ্গীতের সাতটি নোট, পৃথিবীর সাতটি আশ্চর্য, বিয়েতে সাত পাকে ঘোরার মতোই বছরের সপ্তম মাসের সপ্তম দিনে জন্মানো ধোনিকে শুভেচ্ছা জানান শেহওয়াগ।
সচিন তেন্ডুলকর লিখেছেন হেলিকপ্টার শটের মতোই উচ্চতায় তুমি যেন উড়তে পার তারই কামনা করি। হ্যাপি বার্থডে এমএস।
May you always fly high like your helicopter shots.
— Sachin Tendulkar (@sachin_rt) July 7, 2023
Happy birthday, MS! pic.twitter.com/f9aqiY6HV0
ঋষভ পন্থ কেট কাটার ছবি দিয়ে টুইট করে লেখেন "দেশের বহু মানুষের অনুপ্রেরণা। ভারতীয় ক্রিকেটের জন্য যা যা করেছ সবকিছুর জন্য ধন্যবাদ। হ্যাপি বার্থডে মাহি ভাই।"
The Sun God has 7 horses to pull his heavenly chariot.
— Virender Sehwag (@virendersehwag) July 7, 2023
In the Rigveda there are 7 parts of the world, 7 seasons & 7 fortresses
7 basic musical notes
7 pheras in a marriage
7 wonders of the world
And on
7th day of 7th month- Birthday of a top man @msdhoni , #HappyBirthdayDhoni . pic.twitter.com/ZZwXBT5mLV
থালার জন্মদিন বলে কথা, সিএসকে শুভেচ্ছা জানাবে না, তাই হয় নাকি। প্রিয় মাহির জন্মদিনে বিশেষ পোস্ট করেছে সিএসকেও।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকেও বার্তা দেওয়া হয়েছে ধোনির জন্মদিনে। শুভেচ্ছা বার্তায় লেজেন্ড বলার পাশাপাশি ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসাবেও ঘোষণা করেছে এসিসি।
আইসিসি আবার তুলে ধরেছে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের সেই মুহুর্তকে।
A World Cup innings for the ages 🏆@msdhoni powered India to glory in emphatic style.#CWC11Rewind pic.twitter.com/DvHqga6cVy
— ICC Cricket World Cup (@cricketworldcup) April 2, 2021
হার্দিক পান্ডিয়া থেকে সুরেশ রায়না বা মহম্মদ শামি ধোনিকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুল করেননি সতীর্থরা।
Happy birthday my favourite ❤️@msdhoni pic.twitter.com/KWF83qlOhb
— hardik pandya (@hardikpandya7) July 7, 2023
সারা বিশ্বের মাহি ভক্তরা তাঁদের আইকনের জন্মদিনকে সেলিব্রেট করছেন নিজেদের মতো করেই।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications