(ছবি) IPL এর ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়দের তালিকা
সব আইপিএল মিলিয়ে কারা সবচেয়ে বেশি দাম পাওয়া খেলোয়াড়দের তালিকা রয়েছেন সবার উপরে, আসুন তা একবার দেখে নেওয়া যাক।
ক্রিকেট বিশ্বের সবচেয়ে বিত্তশালী টুর্নামেন্ট হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অথবা আইপিএল। প্রতিবছর কোটি কোটি টাকা দিয়ে দেশি বিদেশি খেলোয়াড়দের কিনে নেয় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। তারপর সেই খেলোয়াড়রা চুক্তিবদ্ধ দলের হয়ে খেলেন ও পারফর্ম করেন। এবছর যেমন ইংল্যান্ডের দুই খেলোয়াড় বেন স্টোকস ও তাইমল মিলসকে সবচেয়ে বেশি রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে কিনেছে দুটি আলাদা ফ্র্যাঞ্চাইজি। পুনে সুপারজায়ান্টস স্টোকসের পিছনে খরচ করেছে ২.১৬ মিলিয়ন মার্কিন ডলার।
IPL এর দশটি অবিশ্বাস্য রেকর্ড যা কেউ এখনও ভাঙতে পারেনি
IPL : সবচেয়ে কম বলে শতরানের রেকর্ড এই খেলোয়াড়দের
অপরদিকে ইংল্যান্ডের আর এক বোলার তাইমল মিলসকেও রেকর্ড পরিমাণ ১.৭০ মিলিয়ন ডলারে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এভাবেই সবচেয়ে বেশি দাম পাওয়া খেলোয়াড়দের তালিকায় ঢুকে পড়েছে এই দুজনে। তবে সব আইপিএল মিলিয়ে কারা রয়েছেন সবচেয়ে উপরে, আসুন তা একবার দেখে নেওয়া যাক।

যুবরাজ সিং
২০১৫ সালে ২.৬৭ মিলিয়ন ডলারে যুবরাজ সিংকে কিনে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। আইপিএলে এর চেয়ে বেশি দাম কেউ কখনও পাননি। ২০১৪ সালেও যুবরাজকে ২.৩৩ মিলিয়ন ডলারে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

গৌতম গম্ভীর
দিল্লির হয়ে খেলা গৌতম গম্ভীরকে ২০১১ সালে ২.৪ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের হয়ে আর কেউ এত দাম পাননি।

ইউসুফ পাঠান
২০১১ সালে ২.১ মিলিয়ন ডলারের বিনিময়ে ইউসুফ পাঠানকে কেনে কলকাতা নাইট রাইডার্স। তার আগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন ইউসুফ।

রবীন উথাপ্পা
রবীন উথাপ্পা কলকাতা নাইট রাইডার্সের হয়ে বর্তমানে খেললেও তার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পরে পুনের হয়ে খেলেছেন। ২০১১ সালে উথাপ্পাকে ২.১ মিলিয়ন ডলারে কিনে নেয় পুনে।

দীনেশ কার্তিক
২০১৪ সালে দীনেশ কার্তিককে ২.০৮ মিলিয়ন ডলারে কিনে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। ২০১৫ সালে কার্তিককে ১.৭৫ মিলিয়ন ডলার দিয়ে কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

রবীন্দ্র জাদেজা
বর্তমানে গুজরাত লায়ন্সের হয়ে খেলা রবীন্দ্র জাদেজাকে ২ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। সেবছর জাদেজাই সবার চেয়ে বেশি দাম পেয়েছিলেন।

রোহিত শর্মা
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ডেকান চার্জার্সের হয়ে খেলতেন। পরে ২০১১ সালে তাঁকে কিনে নেয় মুম্বই। রোহিত দাম পান ২ মিলিয়ন ডলার।

ইরফান পাঠান
ভারতীয় দলের একসময়ের নির্ভরযোগ্য খেলোয়াড় ইরফান পাঠানকে ২০১১ সালে ১.৯ মিলিয়ন ডলার দিয়ে কেনে দিল্লি ডেয়ারডেভিলস।

সৌরভ তিওয়ারি
রাজস্থান ও মুম্বইয়ের হয়ে খেলা সৌরভ তিওয়ারিকে ২০১১ সালে ১.৬ মিলিয়ন ডলার দিয়ে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে সৌরভ প্রথমদিকে মতো পরে আর সেভাবে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি।

কেভিন পিটারসন
ইংল্যান্ডের অন্যতম সেরা খেলোয়াড় কেভিন পিটারসনকে ২০১৪ সালে ১.৫৫ মিলিয়ন ডলার দিয়ে কেনে দিল্লি ডেয়ারডেভিলস। তবে আইপিএলের কোনও মরশুমেই পিটারসন পুরোপুরি নিজেকে মেলে ধরতে পারেননি।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু












Click it and Unblock the Notifications