BCCI: গম্ভীরের পছন্দকেই মান্যতা দিল বোর্ড, ভারতীয় দলের নতুন বোলিং কোচ কে হলেন?
গৌতম গম্ভীর কোচ হওয়ার পর থেকেই ভারতীয় দলের সাপোর্ট স্টাফ কারা হবে তা নিয়ে জল্পনা চলছি। একদা কেকেআরের সহকারী অভিষেক নায়ারকে জাতীয় দলেও সহকারী হিসাবে সুপারিশ করেন গম্ভীর এবং বিসিসিআই তা মঞ্জুর করে। এবার নিজের পছন্দ মতো বোলিং কোচও পেলেন গম্ভীর।
ভারতীয় দলের নতুন বোলিং কোচ কে হবেন তা নিয়ে চলছি জল্পনা। অবশেষে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলল বিসিসিআই। ভারতের বোলিং কোচ হলেন মর্নি মর্কেল। আগামী ১ সেপ্টেম্বর থেকে তাঁর কার্যকাল শুরু হবে টিম ইন্ডিয়ায়।

২০২৩ সালের একদিনের বিশ্বকাপের সময় মর্কেল পাকিস্তান দলের কোচ ছিলেন কিন্তু বিশ্বকাপ থেকে পাক দলের বিদায়ের পরই সেই দায়িত্ব ছেড়ে দেন মর্কেল। ২০০৬ থেকে ২০১৮ সালের মধ্যে ৮৬টি টেস্ট, ১১৭টি ওয়ানডে এবং ৪৪ টি টি২০ ম্যাচ খেলেছেন মর্কেলকে। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, তাঁকে বোলিং কোচের পদের জন্য বিবেচনা করার জন্য গম্ভীর বিসিসিআইকে অনুরোধ করেছিলেন। অবশেষে গম্ভীরের পছন্দকেই মান্যতা দিল বিসিসিআই।
দল নির্বাচন থেকে সাপোর্ট স্টাফ বাছাই, সবটাই নিজের মতো করতে চেয়েছিলেন গম্ভীর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মর্কেলকে চেয়েছিলেন বোলিং কোচ হিসাবে।২০১৮ সালে আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় জানান ৩৯ বয়সী মরনে মরকেল। তাঁর কোচিং করানোর বেশ ভাল অভিজ্ঞতা রয়েছে।
Hardik Pandya: নতাশা অতীত, ব্রিটিশ তারকার সঙ্গে নতুন সম্পর্কে জড়ালেন হার্দিক? চর্চায় নেট দুনিয়া
বিভিন্ন প্রতিবেদনে জানা গিয়েছিস বোর্ড চেয়েছিল জাহির খান অথবা লক্ষ্মীপতি বালাজির মধ্যে কাউকে জাতীয় দলের বোলিং কোচ করতে। তবে গম্ভীর রাজি হননি।












Click it and Unblock the Notifications