Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহম্মদ শামিকে ভারতের টি ২০ বিশ্বকাপ দলে না দেখে অসন্তুষ্ট শ্রীকান্ত, চেতন শর্মাদের উদ্দেশে দিলেন কোন বার্তা?

ভারতের টি ২০ বিশ্বকাপ দল আজ বেছে নিয়েছে চেতন শর্মার নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচকমণ্ডলী। তবে এবারও বেশ কিছু বিষয় নিয়ে ভারতীয় নির্বাচকদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে। ব্যাটিং নিয়ে বিশেষ কিছু কথা না উঠলেও বোলারদের বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন। গত টি ২০ বিশ্বকাপে ভারত মুখ থুবড়ে পড়েছিল। এবারও এশিয়া কাপে ব্যর্থতার পর রোহিতদের সামনে কঠিন চ্যালেঞ্জ। দল ঘোষণার পর চেতন অ্যান্ড কোং-এর বিরুদ্ধে সরব হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণমাচারী শ্রীকান্ত।

শামিকে ভারতের টি ২০ বিশ্বকাপ দলে না দেখে অসন্তুষ্ট শ্রীকান্ত

শ্রীকান্ত স্টার স্পোর্টসে সাফ বলেছেন, আমি যদি নির্বাচকমণ্ডলীর প্রধান থাকতাম নিশ্চিতভাবেই বিশ্বকাপের দলে মহম্মদ শামিকে রাখতাম। আমরা অস্ট্রেলিয়ায় খেলব। শামির যে হাই আর্ম অ্যাকশন তাতে অস্ট্রেলিয়ার উইকেট থেকে তিনি বাউন্স আদায় করে নিতে পারতেন। এমনকী কন্ডিশনকে কাজে শামি বল হাতে ব্যাটারদের সমস্যায় ফেলতে পারতেন। প্রথম তিন ওভারে তিনি ২-৩ উইকেটও তুলে নেওয়ার ক্ষমতা রাখেন।

হর্ষল প্যাটেলের জায়গায় তাঁর দলে মহম্মদ শামি থাকতেন বলেও দাবি শ্রীকান্তের। তিনি বলেন, হর্ষল নিশ্চিতভাবেই ভালো বোলার। এ ব্যাপারে কোনও সংশয় নেই। কিন্তু মহম্মদ শামি সবচেয়ে উপযুক্ত হিসেবেই এই দলে থাকার যোগ্য। শামি শুধু টেস্ট বা একদিনের আন্তর্জাতিকেই খেলবেন এ সব কথা বলা যায় না। মনে রাখতে হবে বিশ্বকাপ হচ্ছে অস্ট্রেলিয়ায়। শামি গত আইপিএলেও ভালো বোলিং করেছেন। যদি চারজন পেসার রাখতে হয় তাহলে আমার দলে শামি নিশ্চিতভাবেই থাকতেন। কেন না, তিনি সব সময় অস্ট্রেলিয়ায় ভালো বোলিং করেছেন।

উল্লেখ্য, গত টি ২০ বিশ্বকাপের পর থেকে একটিও টি ২০ আন্তর্জাতিকে শামিকে দলে নেওয়া হয়নি। ভারতীয় নির্বাচক থেকে কয়েকজন বোর্ডকর্তা ঘনিষ্ঠ মহলে এমন কথাও বলছিলেন, শামিকে শুধু টেস্ট ও একদিনের আন্তর্জাতিকের জন্যই ভাবা হচ্ছে। কিন্তু এশিয়া কাপে ভারতের বোলিং লাইন আপে অনভিজ্ঞতা প্রকট হওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল, যখন জসপ্রীত বুমরাহ নেই তখন শামিকে এশিয়া কাপে রাখা হলে ফল অন্যরকম হতে পারতো। শামিকে টি ২০ বিশ্বকাপের দলে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টি ২০ সিরিজের দলেও তাঁকে রাখা হয়েছে। শামিকে যদি টি ২০ খেলানোর পরিকল্পনা না-ই থাকে তাহলে কী কারণে তাঁকে এই দুটি সিরিজে নেওয়া হলো বা তাঁকে খেলানোর নিশ্চয়তা আছে কিনা সেই প্রশ্নও জোরালো হচ্ছে। সবমিলিয়ে এবারও পারফেক্ট টিম চেতন শর্মারা বেছে নিতে পারলেন না বলেই মনে করছে ক্রিকেট মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+