Mohammed Shami: ব্রাত্য থাকলেন বর্ডার-গাভাসকর ট্রফিতেও, শামিকে নিয়ে বিসিসিআইয়ের পরিকল্পনা জেনে নিন
বিগত ১ বছরের বেশি সময় ধরেই ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ শামি। চোটের কারণ ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর থেকেই ২২ গজ থেকে দূরে আছেন শামি, প্রত্যাশা ছিল বর্ডার-গাভাসকর ট্রফিতে জাতীয় দলে ফিরবেন তারকা পেসার। কিন্তু সেটাও হয়নি। শামিকে নিয়ে বিসিসিআইয়ের ভাবনা প্রকাশ্যে এল।
তারকা ভারতীয় পেসার মহম্মদ শামি, যিনি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে চোটের কারণে বাদ পড়েন, অস্ত্রোপচার, রিহ্যাবে পর নেটে বোলিং করতে শুরু করেন শামি। পুরো ফিটও হয়ে গিয়েছিলেন, কিন্তু হাঁটুতে চোটের জায়গায় নতুন করে সমস্যা দেখা যায়। ফলে তাঁর প্রত্যাবর্তন বিলম্বিত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। আপাতত রঞ্জি ট্রফির ম্যাচ খেলে নিজেকে ফিট প্রমাণ করতে হবে শামিকে।

বর্ডার-গাভাসকর ট্রফির পর বড় ইভেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আগামী বছর ফেব্রুয়ারি মাসে সেই টুর্নামেন্ট হবে। ফলে শামিকে সেই টুর্নামেন্টের জন্য তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুমরাহের পরেই ভারতের সেরা পেসারের নাম শামি। শেষ টুর্নামেন্টে(ওডিআই বিশ্বকাপ) আগুনে পারফরম্যান্স করেছেন শামি।
ডান পায়ের গোড়ালিতে চোটের কারণে শামিকে বাদ দেওয়া হয়েছিল। চোট সারাবার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন ছিল এবং তিনি তখন থেকেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সতর্ক তত্ত্বাবধানে আছেন শামি। ৩৩ বছর বয়সী ফাস্ট বোলারের এই বছরের শুরুতে তাঁর অ্যাকিলিস টেন্ডনে একটি অপারেশন করা হয়েছিল।
এর ফলে তিনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং আইসিসি টি২০ বিশ্বকাপে খেলতে পারেননি। ঘরের মাঠে একের পর সিরিজেও খেলতে পারেননি। অবশেষে যেতে পারলেন না অস্ট্রেলিয়া সফরেও।
আপাতত ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলতে হবে শামিকে। বাংলার আগামী চতুর্থ ম্যাচে কর্ণাটকের সঙ্গে। সেই ম্যাচে শামি খেলবেন। আরও কয়েকটি ম্যাচ খেলতে পারেন তারকা পেসার।
উল্লেখ্য শামি যে অস্ট্রেলিয়া সফরে যেতে পারবেন না সেই সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক জানিয়েছিলেন পুরো ফিট না হলে শামিকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে না। ফলে শামির জন্য অপেক্ষা বাড়ল।












Click it and Unblock the Notifications