করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে মহানাটক! শেষ পর্যন্ত হাফিজ কি ইংল্যান্ড যাচ্ছেন, দল ঘোষণা পাকিস্তানের

করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে মহানাটক! শেষ পর্যন্ত হাফিজ কি ইংল্যান্ড যাচ্ছেন, দল ঘোষণা পাকিস্তানের

করোনা পরীক্ষায় পসিটিভ ক্রিকেটারদের দেশে রেখে ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি পাকিস্তানের। ইংল্যান্ড সফরকে মাথায় রেখে শেষ কয়েকদিনে দফার দফায় পাক ক্রিকেটারদের করোনা পরীক্ষা হয়েছে। দুই দফার করোনা পরীক্ষা হয়। ফল হাতে পাওয়ার পর ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

 ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল

ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল

পিসিবি দ্বারা আয়োজিত দ্বিতীয় দফার পরীক্ষাতে পাকিস্তানের ১৮ ক্রিকেটারের কোভিড-১৯ নেগেটিভ এসেছে। আর প্রথম দফায় পজিটিভ আসা দশ ক্রিকেটারের মধ্যে ৬ জনের দ্বিতীয় দফার পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে।

ইংল্যান্ড যাচ্ছেন না দশ ক্রিকেটার

ইংল্যান্ড যাচ্ছেন না দশ ক্রিকেটার

তিনজন ক্রিকেটারের নাম পাকিস্তান দলে রাখা হয়েছে। তবে যে সব ক্রিকেটাররারে রিপোর্ট একবার অন্তত পসিটিভ এসেছে, তাঁদের দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে না।

পাকিস্তানের কোন ক্রিকেটারদের শরীরে করোনা মেলে

পাকিস্তানের কোন ক্রিকেটারদের শরীরে করোনা মেলে

চলতি সপ্তাহে প্রথম পরীক্ষাতে শাদাব খান, হারিস রউফ, হায়দার আলি, ফখর জামান, মহম্মদ রিজওয়ান, ওয়াহাব রিয়াজ, ইমরান খান, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন ও কাসিফ ভাট্টির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

হাফিজকে নিয়ে বতর্ক

হাফিজকে নিয়ে বতর্ক

শরীরে কোন উপসর্গ না থাকায় দলের সিনিয়র ক্রিকেটার হাফিজ ব্যক্তিগত উদ্যোগে পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট টুইটারে প্রকাশ করেন। যা নিয়ে বিতর্ক ছড়িয়েছে। পাক ক্রিকেট বোর্ড হাফিজের এই কাণ্ডের জন্য নিন্দা করে।

সোমবার ফের পরীক্ষা

সোমবার ফের পরীক্ষা

দ্বিতীয় পরীক্ষায় হাফিজ, ওয়াহাব, ফখর , শাদাব , রিজওয়ান ও হাসনাইনের শরীরে করোনার অস্বস্তি মেলেনি। কিন্তু একবার পজিটিভ আসায় তারা আপাতত ছাড়পত্র পাচ্ছেন না। এই ছয়জন সোমবার তৃতীয় দফায় পরীক্ষা করা হবে। তৃতীয়বার ফল নেগেটিভ এলে এই ক্রিকেটাররা পরে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

ইংল্যান্ড সফরে পাকিস্তান ৩ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলবে। ইংল্যান্ড পৌঁছে পাক দল ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবে।

একনজরে ইংল্যান্ড সফরের পাকিস্তান টেস্ট স্কোয়াড

একনজরে ইংল্যান্ড সফরের পাকিস্তান টেস্ট স্কোয়াড

আজহার আলি (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল হক, কাউশদিল শাহ, মহম্মদ আব্বাস, মুসা খান, নাসিম শাহ, রোহাইল নাজির, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহাইল খান, উসমান শেনওয়ারি, ইয়াসির শাহ ও জাফর গোয়াহার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+