IND vs NZ: মাঠে রয়েছে সেরা নিকাশি ব্যবস্থা, ম্যাচ সফলভাবে আয়োজন করাই এখন চিন্নাস্বামীর কাছে চ্যালেঞ্জ

বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনেই ভিলেন হয়ে হাজির বৃষ্টি। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি বল খেলা হওয়া তো দূরের কথা টস পর্যন্ত হল না। ম্যাচের এখনও বাকি আছে চার দিন। কিন্তু ম্যাচের বাকি দিনগুলিতেও বৃষ্টির প্রবল আশঙ্কা আছে। ফলে ম্যাচ ঘিরে হালকা একটা সংশয় প্রথম দিন থেকেই তৈরি হয়েছে।

কিন্তু জায়গাটার নাম বেঙ্গালুরু, স্টেডিয়ামের নাম চিন্নাস্বামী, যেটা বড় ভরসা ভারতের জন্য। কারণ এই মাঠেই দেশের সেরা ড্রেনেজ সিস্টেম আছে। ফলে বৃষ্টির পূর্বাভাস যতই থাক চিন্নাস্বামী চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ২০১৭ সালে বেঙ্গালুরুর চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের প্রথম সাবএয়ার ড্রেনেজ সিস্টেম বসানো হয়েছিল।

উন্নতমানের জল নিকাশি ব্যবস্থা আছে এই মাঠে। বৃষ্টি থামলে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে খেলা শুরু হয়। ভারতের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামগুলির মধ্যে চিন্নাস্বামীর নিকাশি সবার সেরা হিসেবে বিবেচিত হয়। এই মাঠে বৃষ্টি থামলে ২০ মিনিটের মধ্যে খেলা শুরু করা সম্ভব।

চিন্নাস্বামী স্টেডিয়াম তার উচ্চমানের নিকাশি ব্যবস্থার জন্য বিখ্যাত। এই মাঠ বিখ্যাত সাবএয়ার সিস্টেমের জন্য। ভারী বৃষ্টিপাত হওয়ার ২০ মিনিট পরেই সাবএয়ার সিস্টেমে মাঠ খেলার জন্য তৈরি করতে পারে। সাবএয়ার সিস্টেম দ্বারা উৎপাদিত ভ্যাকুয়াম পাওয়ার ড্রেনেজ সিস্টেম প্রতি মিনিটে ১০ হাজার লিটার জল বের করতে পারে। এই সিস্টেমের কার্যকারিতা গত আইপিএলে দেখা গিয়েছিল।

সাবএয়ার সিস্টেমটি মূলত মাটির মধ্যে সঠিক বায়ু সঞ্চালনের সুবিধার মাধ্যমে এটি ঘাসের স্বাস্থ্য এবং জীবনীশক্তিকে আরও চাঙ্গা করে। ফলে ঘাস বৃষ্টির পর দ্রুত শুকিয়ে যায়, এর আগে আইসিসির প্রতিনিধিদের সামনে একদা চিন্নাস্বামীর সাব-এয়ার ড্রেনেজ সিস্টেমের যে পরীক্ষা করা হয়েছিল। সফলভাবে পাস করে চিন্নাস্বামী স্টেডিয়াম।
এবার চিন্নাস্বামী স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ বৃষ্টির মধ্যে ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ আয়োজন করা। কারণ এই ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হলে ভারতের ক্ষতি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য এই সিরিজেও জিততেই হবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+