জুটিতে লুটি, পার্টনারশিপে ভারত সেরা মিতালী-হরমনপ্রীত, কী বলছে পরিসংখ্যান
জুটিতে লুটি, পার্টনারশিপে ভারত সেরা মিতালী-হরমনপ্রীত, কী বলছে পরিসংখ্যান
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হারতে হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলকে। সিরিজে সেভাবে জ্বলে উঠতে পারেননি কোনও তারকা। তা সত্ত্বেও এক অন্যধারার রেকর্ড গড়ত সক্ষম হয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজ এবং সহ অধিনায়ক হরমনপ্রীত কৌর। পরিসংখ্যানে সেই রেকর্ড দেখে নেওয়া যাক।

মিতালী ও কৌরের পারফরম্যান্স
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম ওয়ান ডে ম্যাচে ১০৪ বলে ৭৯ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন মিতালী রাজ। ৫৫ বলে ৩০ রান করে অবসৃত হয় হরমনপ্রীত কৌর। দুই ব্যাটসম্যানের মধ্যে অর্ধশতরান পার্টনারশিপ হয়।

১৪টি অর্ধশতরান পার্টনারশিপ
৪৫টি ওয়ান ডে ইনিংসে বাইশ গজে একসঙ্গে ব্যাটিং করেছেন মিতালী রাজ ও হরমনপ্রীত কৌর। দুই ব্যাটসম্যানের মধ্যে ১৪ বার অর্ধশতরান পার্টনারশিপ হয়েছে। যা ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক।

তালিকায় আর কারা
অতি সম্মানজনক উপরোক্ত তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে মিতালী রাজ ও অঞ্জুম চোপড়ার জুটি। ৫৭টি ওয়ান ডে ইনিংসে বাইশ গজে একসঙ্গে ব্যাটিং করে এই জুটি ১৩ বার অর্ধশতরান পার্টনারশিপ গড়েছে। মিতালী রাজ ও পুনম রাউত জুটি ৩৩টি ওয়ান ডে ইনিংসে একসঙ্গে ব্যাট করে ১২ বার অর্ধশতরান পার্টনারশিপ গড়েছে।

ভারতের মহিলা ক্রিকেটে সেরা ওয়ান ডে পার্টনারশিপ
ভারতীয় মহিলাদের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে জুটিতে সবচেয়ে বেশি রান করেছেন মিতালী রাজ ও অঞ্জুম চোপড়া। ৫০ ওভারের ফর্ম্যাটে পার্টনারশিপে ১৯৪৬ রান তুলেছেন দুই রথি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিতালী রাজ ও পুনম রাউত জুটি ওয়ান ডে-তে ১৫৮৯ রান করেছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিতালী রাজ ও হরমনপ্রীত কৌর। ওয়ান ডে ক্রিকেটে জুটিতে ১৫০৫ রান করেছেন দুই ক্রিকেটার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications