পাকিস্তানের বিরুদ্ধে মারাত্মক চাপে থাকবে ভারত, ভবিষ্যৎবাণী প্রাক্তন পাক অধিনায়কের
পাকিস্তানের বিরুদ্ধে মারাত্মক চাপে থাকবে ভারত, ভবিষ্যৎবাণী প্রাক্তন পাক অধিনায়কের
আর কিছু সময়ের অপেক্ষা তার পরই ক্রিকেটের সর্বকালের সেরা প্রতিদ্বন্দ্বীতার সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্বকাপ। চলতি টি-২০ বিশ্বকাপের হাইপ্রোফাইল ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচের আগে টি-২০ বিশ্বকাপের গত সংস্করণে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে ভারতীয় দলের বিধ্বস্ত হওয়ার ভয়ানক স্মৃতি নিশ্চিত ভাবেই উঁকি মারবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। কারণ সেই দল আর এই দলের মধ্যে খেলা ক্রিকেটারদের মধ্যে ফারাক খুব একটা নেই। যদিও হেড টু হেড-এ কিছুটা অ্যাডভান্টেজ থাকবে ভারতের, মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবা-উল-হক।

সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স একে বারেই আহামরি নয়। পাকিস্তানের বিরুদ্ধে হারে এশিয়া কাপ ২০২২-এর ফাইনালে খেলার স্বপ্নে ইতি পড়ে ভারতের। মিসবা মনে করেন এশিয়া কাপ এবং গত বছর টি-২০ বিশ্বকাপে হার ভারতকে চাপে রাখবে। এ স্পোর্টসকে মিসবা-উল-হক বলেছেন, "সাধারণত বিশ্বকাপে চাপ থাকে পাকিস্তানে উপর। কিন্তু এ বার চাপে থাকবে ভারত। গত বিশ্বকাপে ওরা প্রতিযোগীতা থেকে ছিটকে গিয়েছিল, এশিয়া কাপেও তাই হয়েছিল। ভারত মারাত্মক চাপের মধ্যে থাকবে।"
তাঁর আরও সংযোজন, "শাহিন যদি প্রথম দিকেই বল হাতে সাফল্য পেয়ে যায় বা শুরুতে ওপেনিং পার্টনারশিপ ভাল গড়ে ওঠে পাকিস্তানের, তা হলে কাজটা আরও কঠিন হয়ে যাবে ভারতের জন্য। কে প্রথম তাগিদটা নেয় সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। ভারতের স্বচ্ছন্দ বোধ করে প্রথমে বোলিং করে সেই রান তাড়া করার ক্ষেত্রে, সাম্প্রতিক সময় একই কাজ করতে পছন্দ করে পাকিস্তানও। আবহাওয়া যদি খারাপ হয় তা হলে উভয়ই প্রথমে বোলিং করতে চাইবে। কিন্তু ম্যাচ যদি পুরো ২০ ওভার করে হয় তখন কী করবে এরা, এটাই এখন প্রশ্ন।"
যদিও পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম সহমত নন মিসবা-উল-হকের সঙ্গে। তিনি মনে করেন একটু হলেও এগিয়ে রয়েছে ভারত। মেলবোর্নে এক লক্ষ্য সমর্থকের সামনে মুখোমুখি হতে চলেছে দুই দেশ।












Click it and Unblock the Notifications