IPL 2021: বিশ্বের প্রথম হিসেবে টি ২০ ক্রিকেটে বিরাট নজির পোলার্ডের! পাঞ্জাব-বধে মুম্বইয়ের টার্গেট ১৩৬
আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য নজির গড়লেন কায়রন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক এদিন লোকেশ রাহুলকে আউট করে পেলেন টি ২০-তে ৩০০তম উইকেট। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জেতার জন্য রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে করতে হবে ১৩৬ রান। পাঞ্জাব কিংস ৬ উইকেটে ১৩৫ রান তুলেছে। জসপ্রীত বুমরাহ চার ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট পেয়েছেন। পোলার্ডও একই ওভারে আউট করেছেন ক্রিস গেইল ও লোকেশ রাহুলকে। পাঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক ৪২ করেন এইডেন মার্করাম। ১টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২৮ রান করে বুমরাহ-র বলে আউট হন দীপক হুডা। হুডার ক্যাচটি টি ২০-তে পোলার্ডের ৩১১তম ক্যাচ।

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ঘাড়ে ব্যথার কারণে এই ম্যাচে খেলতে পারেননি ময়াঙ্ক আগরওয়াল। তাঁর পরিবর্তে দলে আসেন মনদীপ সিং। ৭.৩ ওভারের মধ্যে ৪৮ রানে চার উইকেট হারায় পাঞ্জাব কিংস। আরও স্পষ্ট করে বললে ১৩ বলের ব্যবধানে ১২ রানের মধ্যে পড়ে চারটি উইকেট। ক্রুণাল পাণ্ডিয়া ওপেনিং জুটি ভাঙেন ৫.২ ওভারে, ১৪ বলে ১৫ করে আউট হন মনদীপ সিং। এরপর কায়রন পোলার্ড দুই বলের মধ্যে ফেরান ক্রিস গেইল ও লোকেশ রাহুলকে। তিনে নামা গেইল ৪ বলে করেন ১। রাহুল ২২ বলে ২১। ৩ বলে ২ রান করে জসপ্রীত বুমরাহর শিকার হন নিকোলাস পুরাণ।
#PBKS 5 down as Markram departs!@rdchahar1 strikes for @mipaltan! 👏 👏 #VIVOIPL #MIvPBKS
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
Follow the match 👉 https://t.co/8u3mddWeml pic.twitter.com/H6ccZGarFH
এরপর পঞ্চম উইকেট জুটিতে ৬১ রান যোগ করেন এইডেন মার্করাম ও দীপক হুডা। ২৯ বলে ৪২ রান করে রাহুল চাহারের বলে বোল্ড হন মার্করাম, তাঁর ইনিংসে রয়েছে ৬টি বাউন্ডারি। ১৫.২ ওভারে ১০৯ রানের মাথায় পঞ্চম উইকেট পড়ে পাঞ্জাব কিংসের। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বোলিং ওপেন করে ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে একটি উইকেট নেন ক্রুণাল পাণ্ডিয়া। তবে হার্দিক পাণ্ডিয়া আজকের ম্যাচেও বল করেননি।
L. B. W! ☝️@mipaltan are making merry with the ball & how! 👏 👏@Jaspritbumrah93 strikes and picks his first wicket of the match, dismissing Nicholas Pooran. 👍 👍 #VIVOIPL #MIvPBKS
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
Follow the match 👉 https://t.co/8u3mddWeml pic.twitter.com/704X1H5gqX
ম্যাচের সপ্তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে ক্রিস গেইল ও লোকেশ রাহুলকে আউট করেন কায়রন পোলার্ড। এর সুবাদে টি ২০ ক্রিকেটে একাদশ বোলার হিসেবে তিনশো উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন তিনি।
Twin magic for @mipaltan, courtesy @KieronPollard55! 👏 👏
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
Brilliant stuff! 👍 👍#PBKS lose Chris Gayle and captain KL Rahul in the same over. #VIVOIPL #MIvPBKS
Follow the match 👉 https://t.co/8u3mddWeml pic.twitter.com/cQG2NQRiSg
সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের পর ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় বোলার হিসেবে। তবে টি ২০-তে ১০ হাজার রান করার পাশাপাশি ৩০০ উইকেট নেওয়ার নজির বিশ্বে আর কারও নেই। টি ২০-তে ডোয়েইন ব্র্যাভো ৫০২ ম্যাচে ৫৪৬টি উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে আছেন। এরপর যাঁরা আছেন তাঁরা হলেন ইমরান তাহির (৪২০), সুনীল নারিন (৪১৮), লাসিথ মালিঙ্গা (৩৯০), রশিদ খান (৩৮৭), শাকিব আল হাসান (৩৮৫), সোহেল তনভীর (৩৭৫), ওয়াহাব রিয়াজ (৩৫৫), শাহিদ আফ্রিদি (৩৪৪) ও আন্দ্রে রাসেল (৩৪০)।












Click it and Unblock the Notifications